মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
১০১০৪১
শনিবার, ২৮ জানুয়ারী ২০১২, ১৫ মাঘ ১৪১৮
মূল্যস্ফীতি কমবে না ॥ শুধু মুদ্রানীতি বাস্তবায়নে
মিজান চৌধুরী ॥ শুধু মুদ্রানীতি বাস্তবায়নের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাবে না, এর জন্য দরকার সরকারের আয় ও ব্যয় পরিস্থিতির ওপর ব্যবস্থা নেয়া। বিশেষ করে রাজস্ব নীতি ও সামষ্টিক অর্থনীতি বাস্তবায়নের ওপর নির্ভর করবে মুদ্রানীতির বাস্তবায়ন। কেন্দ্রীয় ব্যাংকের সংযত মুদ্রানীতির ব্যাপারে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এখন ঋণপ্রবাহ সূচকের দিকে কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন। বেসরকারী খাত ও উৎপাদনশীল খাত ৰতি না হয় সেদিকে মনিটরিং করা হবে কেন্দ্রীয় ব্যাংকের . . .
পদ্মা সেতুতে বিশ্বব্যাংক ঋণের সময় বাড়ানো নিয়ে ধূম্রজাল
আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি ॥ বাড়ানোর খবরে বিস্মিত হয়েছি : ইআরডি সচিব
হামিদ-উজ-জামান মামুন ॥ পদ্মা সেতুর ঋণ চুক্তি কার্যকর করার সময় বাড়ানো নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। সময় শেষ হওয়ার আগের দিন বৃহস্পতিবার রাতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে ছয় মাস সময় বাড়ানোর বিষয়টি জানিয়েছে বিশ্বব্যাংকের কেন্দ্রীয় অফিস, এ রকম একটি খবরে এই অবস্থার সৃষ্টি হয়। কেননা অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) দাবি করেছে, শেষ দিন পর্যন্ত তারা সময় বাড়ানোর কোন চিঠি পায়নি। ইআরডির সচিব ড. ইকবাল মাহমুদ শুক্রবার সন্ধ্যায় জনকণ্ঠকে টেলিফোনে জানিয়েছেন, সময় বাড়ানোর খবরে আমি নিজেই বিস্মিত হয়েছি। বিশ্বব্যাংক এখনও কিছুই . . .
মেজর জিয়া ধরাছোঁয়ার বাইরে এখনও, ৬ তদন্ত আদালত সক্রিয়
ব্যর্থ সেনা অভ্যুত্থান ॥ প্রবাসী ইশরাককে দেশে আনার প্রক্রিয়া চলছে
স্টাফ রিপোর্টার ॥ ব্যর্থ সেনা অভ্যুত্থানের তদন্ত দ্রুত শেষ করার জন্য সেনাবাহিনীতে মোট ৬টি তদন্ত আদালত কাজ করে যাচ্ছে। একজন ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে ৬ সদস্যের তদন্ত আদালত কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয়ের কাজ করছেন। লে. কর্নেল পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে ৩ সদস্য করে ঢাকার বাইরে আরও পাঁচটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। এ পর্যন্ত লগ এরিয়ায় সংযুক্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন একজন মেজর জেনারেল, একজন ব্রিগেডিয়ার জেনারেল, দুজন লে. কর্নেল এবং বাকিরা মেজর ও ক্যাপ্টেন পর্যায়ের কর্মকর্তা। সেনা সূত্রে জানা গেছে, . . .
জাতীয় বিশ্ববিদ্যালয় বিকেন্দ্রীকরণ আলোর মুখ দেখল
খুলনা আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষকদের কাছে ডিগ্রী পরীক্ষার খাতা বিতরণের মধ্য দিয়ে যাত্রা শুরু
বিভাষ বাড়ৈ ॥ নানা চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখল জাতীয় বিশ্ববিদ্যালয়ের বহু প্রতীক্ষিত বিকেন্দ্রীকরণ কার্যক্রম। সারাদেশের আড়াই হাজার কলেজের সাড়ে ১২ লাখ শিক্ষক-শিক্ষার্থীর বিড়ম্বনা আর হয়রানি লাঘবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের। শুক্রবার খুলনা আঞ্চলিক কেন্দ্রে স্ব স্ব অঞ্চলের পরীক্ষকদের হাতে ২০১০ সালের ডিগ্রী (পাস) পরীক্ষার খাতা বিতরণের মধ্য দিয়ে ছয় আঞ্চলিক কেন্দ্রের প্রথম যুগান্তকারী এই কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে এই ছয়টিই হবে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়। চলতি সপ্তাহ . . .
খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ॥ আটক ১১
একজনকে তিন মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
স্টাফ রিপোর্টার ॥ খাদ্য অধিদফতরের সহকারী খাদ্য উপ-পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ওই প্রশ্নপত্রে শুক্রবার সারাদেশে পরীক্ষ‍া অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেছে পরীক্ষার্থীরা। ফাঁস হওয়া প্রশ্নপত্রসহ সারাদেশে ১১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে কুড়িগ্রামের আটজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন থেকে প্রশ্নপত্র, ল্যাপটপসহ তাদের আটক করা হয়। দুজনকে বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল থেকে আটক করে শাহবাগ . . .
কিবরিয়ার হত্যাকারীরা আজও ধরাছোঁয়ার বাইরে ॥ মুহিত
মৃত্যুবার্ষিকীতে স্মারক বক্তৃতা
স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া তাঁর ব্যবহার, মেধা ও রূপে ছিলেন ক্ষণজন্মা পুরুষ। তাঁর যে কোন শত্রু থাকতে পারে তা কখনও মনে হতো না। যে লোকগুলো তাঁকে হত্যা করেছে তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। এ হত্যার তদন্ত কাজ নতুন করে শুরু হয়েছে। তদন্তের মোটিভ নতুন দিকে ধাবিত হচ্ছে। এ হত্যার বিচার সম্পন্ন হলে কিবরিয়ার আত্মা শান্তি পাবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শাহ এএমএস কিবরিয়ার মৃত্যুবার্ষিকী উপলৰে আয়োজিত এক স্মারক বক্তৃতায় এ কথা বলেন। তিনি বলেন দেশের রাজনৈতিক সংস্কৃতি এতই অসুস্থ হয়ে . . .