ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

চাকরি

চাকরি বিভাগের সব খবর

জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা

জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়, ভোলার ইউনিয়ন পরিষদে ‘হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ পদে (নতুন সৃষ্ট) অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য ভোলা জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। পদ সংখ্যা: ৬৮টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রে: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। দক্ষতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে। বিস্তারিত:www.bhola.gov.bd আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬ অফিস চলাকালীন।

জেলা পরিষদ, গাজীপুর

জেলা পরিষদ, গাজীপুর

গাজীপুর জেলা পরিষদের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে জেলা পরিষদের নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ১. পদের নাম:    হিসাবরক্ষক। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-। গ্রেড: ১৩তম। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ২. পদের নাম:    বার্তাবাহক। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/-। গ্রেড: ১৯তম। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ৩. পদের নাম:    অফিস সহায়ক। পদ সংখ্যা: ৩টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিস্তারিত: www.zpgazipur.gov.bd আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ বিকেল ৫টা।

বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট (সংস্থাপন শাখা)

বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট (সংস্থাপন শাখা)

বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট- এর নিম্নবর্ণিত শূন্য পদসমূহের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত সিলেট বিভাগের আওতাধীন সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। ১. পদের নাম: হিসাবরক্ষক। পদ সংখ্যা: ০২টি। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-। গ্রেড: ১৪তম। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। দক্ষতা: ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলশুটিং এ দক্ষতা। কম্পিউটার টাইপে সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় ২০টি ও ইংরেজিতে ৩০টি শব্দ। ২. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা: ১১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। দক্ষতা: ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশীট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলশুটিং এ দক্ষতা। কম্পিউটার টাইপে সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় ২০টি ও ইংরেজিতে ২০টি শব্দ। ৩. পদের নাম: রেকর্ড কিপার। পদ সংখ্যা: ০১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। দক্ষতা: ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলশুটিং এ দক্ষতা। কম্পিউটার টাইপে সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় ২০টি ও ইংরেজিতে ২০টি শব্দ। ৪. পদের নাম: গাড়িচালক। পদ সংখ্যা: ০১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। দক্ষতা: বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স থাকতে হবে, ক্ষেত্রমত ভারী যানবাহন চালনার অভিজ্ঞতাসহ। ৫. পদের নাম: অফিস সহায়ক। পদ সংখ্যা: ০৩টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ৬. পদের নাম: অর্ডারলি। পদ সংখ্যা: ০২টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিস্তারিত:www.sylhetdiv.gov.bd অথবা http://divsl.teletelak.com.bd আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬ বিকেল ৫টা।

প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর, বিদ্যুৎ বিভাগ

প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর, বিদ্যুৎ বিভাগ

প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। ১. পদের নাম: অফিস সহকারী। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। দক্ষতা: ৬ মাসের কম্পিউটার কোর্স, টাইপিং গতি ইংরেজি ও বাংলায় ২০ শব্দ/মিনিট। ২. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা: ৩টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। দক্ষতা: কম্পিউটার দক্ষতা, টাইপিং গতি ইংরেজি ও বাংলায় ২০ শব্দ/মিনিট। ৩. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম-অফিস সহকারী। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। দক্ষতা: কম্পিউটার দক্ষতা, টাইপিং গতি ইংরেজি ও বাংলায় ২০ শব্দ/মিনিট। ৪. পদের নাম: হিসাব সহকারী। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। দক্ষতা: ৬ মাসের কম্পিউটার কোর্স। ৫. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস। দক্ষতা: টাইপিং গতি ২০ শব্দ/মিনিট এবং এ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ। ৬. পদের নাম: সহকারী স্টোর কিপার। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। দক্ষতা: ৬ মাসের কম্পিউটার কোর্স। ৭. পদের নাম: অফিস সহায়ক। পদ সংখ্যা: ৩টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিস্তারিত:www.ocei.gov.bd অথবা https://ocei.teletalk.com.bd আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬ বিকেল ৫টা।

ফেনী পৌরসভা কার্যালয়

ফেনী পৌরসভা কার্যালয়

ফেনী পৌরসভার নিম্নবর্ণিত পদে কর্মচারী নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে স্বহস্তে লিখিত আবেদন আহ্বান করা হয়েছে। ১. পদের নাম: নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ০২টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ৩০ ও ইংরেজিতে ৪০ শব্দের গতি থাকতে হবে। ২. পদের নাম: ক্যাশিয়ার/কোষাধ্যক্ষ। পদ সংখ্যা: ০১টি। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-। গ্রেড: ১৪তম। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। ৩. পদের নাম: স্বাস্থ্য সহকারী। পদ সংখ্যা: ০১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস (বিজ্ঞান বিভাগ/জীব বিজ্ঞানসহ)। ৪. পদের নাম: আদায়কারী (বাজার)। পদ সংখ্যা: ০১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি বা সমমান পাস। ৫. পদের নাম: বিল ক্লার্ক (পানি শাখা)। পদ সংখ্যা: ০১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ৬. পদের নাম: রোড রোলার চালক। পদ সংখ্যা: ০১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। অভিজ্ঞতা: যানবাহন চালকের বৈধ লাইসেন্স এবং সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা। ৭. পদের নাম: ট্রাক ড্রাইভার। পদ সংখ্যা: ০২টি। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-। গ্রেড: ১৫তম। শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। অভিজ্ঞতা: যানবাহন চালকের বৈধ লাইসেন্স এবং সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা। ৮. পদের নাম: বৈদ্যুতিক মিস্ত্রি। পদ সংখ্যা: ০১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কোর্সে বি-সেকশন লাইসেন্সধারী হতে হবে। ৯. পদের নাম: সুপারভাইজার (সুইপার)। পদ সংখ্যা: ০২টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ১০. পদের নাম: পাম্প চালক/বাল্ব অপারেটর। পদ সংখ্যা: ০১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে (সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার)। ১১. পদের নাম: টিকাদানকারী। পদ সংখ্যা: ০২টি। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-। গ্রেড: ১৭তম। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস। ১২. পদের নাম: ডুপ্লিকেটিং/ফটোকপি মেশিন অপারেটর। পদ সংখ্যা: ০১টি। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০/-। গ্রেড: ১৮তম। শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি পাস। অভিজ্ঞতা: মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ১৩. পদের নাম: অফিস সহায়ক। পদ সংখ্যা: ০৩টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বিস্তারিত: jobsnoticebd.com./pourashava-karjaloy-job-circular/ অথবা প্রতিষ্ঠানের নাম লিখে গুগলে সার্চ দিলেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। আবেদনের শেষ তারিখ: ৩০ মার্চ ২০২৬ অফিস চলাকালীন। 

জেলা প্রশাসকের কার্যলয়, মুন্সীগঞ্জ (সংস্থাপন শাখা)

জেলা প্রশাসকের কার্যলয়, মুন্সীগঞ্জ (সংস্থাপন শাখা)

জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের সাধারণ প্রশাসনের অধীন অফিসসমূহে এবং সার্কিট হাউজে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। ১. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা: ৫টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। দক্ষতা: কম্পিউটার চালনায় দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজি ও বাংলায় ২০ শব্দ করে হতে হবে। ২. পদের নাম: লাইব্রেরি সহকারী। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। দক্ষতা: কম্পিউটার চালনায় দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজি ও বাংলায় ২০ শব্দ করে হতে হবে। ৩. পদের নাম: অফিস সহায়ক। পদ সংখ্যা: ৮টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ৪. পদের নাম: নিরাপত্তা প্রহরী। পদ সংখ্যা: ৩টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ৫. পদের নাম: বেয়ারার। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ৬. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিস্তারিত: www.munshiganj.gov.bd অথবা http:// dcmunshiganj.teletalk.com.bd আবেদনের শেষ তারিখ: ২৬ মার্চ ২০২৬ রাত ১১.৫৯ মিনিট।

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর নিম্নোক্ত পদসমূহে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। ১. পদের নাম:    নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর (খণ্ডকালীন)। পদ সংখ্যা: ০১টি। বেতন: আলোচনা সাপেক্ষে। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে। দক্ষতা: কম্পিউটার অপারেটিং এ দক্ষতা থাকতে হবে। ২. পদের নাম:    ড্রাইভার। পদ সংখ্যা: ০২টি। বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-। গ্রেড: ১৬তম।  শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। দক্ষতা: লাইসেন্সসহ ভারী যানবাহন চালনার ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা (বাস, কোস্টার, মাইক্রো, প্রাইভেট কার ও মোটরসাইকেল চালনার অভিজ্ঞতা থাকতে হবে)। ৩. পদের নাম: নিরাপত্তাকর্মী। পদ সংখ্যা: ০২টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। বিস্তারিত: www.mcpsc.edu.bd আবেদনের শেষ তারিখ: ২৪ মার্চ ২০২৬ দুপুর ২ট।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।  ১. পদের নাম: কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ২টি। বেতন স্কেল: ১১,০০০-২৬, ৫৯০/-। গ্রেড: ১৩তম। শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। দক্ষতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ২. পদের নাম:    ক্যাশিয়ার। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-। গ্রেড: ১৪তম। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। দক্ষতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৩. পদের নাম: ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর। পদ সংখ্যা: ২টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। দক্ষতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৪. পদের নাম:    অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা: ৫টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। দক্ষতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি এবং ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৫. পদের নাম :  অফিস সহায়ক। পদ সংখ্যা: ১৪টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিস্তারিত: www.ictd.gov.bd অথবা http://ictd.teletalk.com.bd আবেদনের শেষ তারিখ: ৩০ মার্চ ২০২৬ বিকেল ৫টা।

গাইডলাইন মেনে পড়লে ভালো করা সম্ভব

গাইডলাইন মেনে পড়লে ভালো করা সম্ভব

বাবার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে বিসিএস ক্যাডার হবেন। মো. সুলতান মাহমুদ স্নাতক পাসের পর সেই স্বপ্নপূরণে নেমে পড়েন। বাবা বেঁচে না থাকলেও তার স্বপ্নকে ধরতে পেরেছেন। ৪৪তম বিসিএসে মৎস্য ক্যাডারে নিজের নাম লিখিয়েছেন। কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ইষ্টগ্রামের ছেলে মো. সুলতান মাহমুদ। বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। দ্বিতীয় শ্রেণিতে পড়াকালীন বাবাকে হারান। বাবার পেনশনই ছিল পরিবারের একমাত্র অবলম্বন। তাই অষ্টম শ্রেণি থেকেই টিউশন পড়ানো শুরু করেন। স্কুলের শিক্ষকরাও সব সময় পাশে ছিলেন। সুলতান মাহমুদ অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন। স্কুলের ‘বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন। তিনি মাধবপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং অধ্যাপক আব্দুল মজিদ কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস করেছেন। স্নাতকোত্তরে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে। মো. সুলতান মাহমুদ স্নাতক পরীক্ষা শেষ করেই অ্যাপিয়ার্ড হিসেবে বিসিএসে আবেদন করেন এবং প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন। পরে সফলতার সঙ্গে লিখিত ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম বিসিএসে মৎস্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। তিনি বলেন, ‘যখন স্নাতক পর্যায়ে থিসিস নিয়ে কাজ করছিলাম, তখন দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ-কষ্ট খুব কাছ থেকে দেখেছি। আমি প্রত্যক্ষ করেছি নদী-নালা, খাল-বিল নষ্ট হওয়ার ফলে তাদের জীবনে কী ধরনের প্রভাব পড়ছে। তাদের ছেলেমেয়েরা যথাযথ শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর আকাক্সক্ষা এবং দেশকে সামনে এগিয়ে নেওয়ার গভীর ইচ্ছা থেকেই বিসিএস প্রস্তুতি শুরু করি।’ সুলতান মাহমুদের প্রিলিমিনারি প্রস্তুতির মূলমন্ত্র ছিল লেখা, পড়া, রিভিশন দেওয়া এবং আবার চালিয়ে যাওয়া। প্রস্তুতির শুরুতে প্রতিদিন ৫ জন বাংলা সাহিত্যিক ও ৫ জন ইংরেজি সাহিত্যিক সম্পর্কে সংক্ষিপ্ত নোট করেছেন। নোটগুলো মনোযোগ দিয়ে পড়তেন। নিয়মিত রিভিশন দিতেন এবং মনে করার চেষ্টা করতেন। যখন প্রায় ৭০-৮০ শতাংশ প্রস্তুতি শেষ হয়, তখন জব সল্যুশন এবং মডেল টেস্ট দেওয়া শুরু করেন। সুলতান বলেন, ‘নিয়মিত পরীক্ষায় অংশ নেওয়ার ফলে ভুল ও নেগেটিভ মার্ক ধীরে ধীরে কমে আসে। ফলে আল্লাহর রহমতে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। প্রিলিমিনারি উত্তীর্ণ হওয়ার পর ভালো বইগুলো থেকে টপিকভিত্তিক নোট তৈরি করি। আন্তর্জাতিক জার্নাল ও নির্ভরযোগ্য সূত্র থেকেও তথ্য সংগ্রহ করি। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি বিষয়ে শিট আকারে নোট তৈরি করি। নিয়মিত শিটগুলো রিভিশন দিতাম। পরীক্ষার আগে শুধু শিটগুলো রিভিশন করেই প্রস্তুতি সম্পন্ন হয়- নতুন বই পড়ার প্রয়োজন হয়নি। আল্লাহর অশেষ রহমতে, সহজেই লিখিত পরীক্ষায়ও উভয় ক্যাডারে যোগ্যতা অর্জন করি। এরপর শুরু হয় বিসিএস ভাইভা প্রস্তুতি। ভাইভার জন্য বিষয়ভিত্তিক প্রস্তুতি নিয়েছি। নিয়মিত সংবাদপত্র ও চলতি ঘটনা পড়তাম। মানসিকভাবে নিজেকে আত্মবিশ্বাসী ও শান্ত রাখার চেষ্টা করেছি। নতুনদের উদ্দেশ্যে বিসিএস প্রস্তুতি নিয়ে সুলতান মাহমুদ বলেন, ‘এখন বিসিএস প্রিলিমিনারি অনেক কঠিন। প্রতিযোগিতা অনেক বেশি। তাই যত তাড়াতাড়ি শুরু করা যায়, ততই ভালো। যদি এখন থেকেই শুরু করেন, তাহলে বড় অ্যাডভান্টেজ পাবেন। সময়মতো রিভিশন, প্রতিদিন অল্প হলেও নিয়মিত পড়া এবং সঠিক গাইডলাইন মেনে পড়লে প্রিলিতে ভালো করার সম্ভাবনা বেড়ে যায়। প্রিলিতে সাধারণত ২০০ নম্বরের জন্য ১২টি বিষয়ের ওপর ভিত্তি করে প্রশ্ন আসে। প্রিলিমিনারির প্রস্তুতির জন্য ১২টি বইকে ৪টি ধাপে ভাগ করে পড়তে পারেন, যা ১২ মাসের পরিকল্পনা। প্রতিটি ধাপে ৩ মাসের জন্য ৪টি করে বই রাখুন। ভালোভাবে একবার করে পড়ে শেষ করুন। প্রতিদিন নির্দিষ্ট সময় বরাদ্দ করে বেসিক ক্লিয়ার করুন। এবং প্রতি সপ্তাহে অন্তত একদিন পুরনো পড়াগুলো রিভিশন দিন। এভাবে পরের ধাপ সম্পূর্ণ করবেন। বিগত সালের প্রশ্ন নিয়মিত চর্চা করুন। প্রতিদিন কিছু লিখিত চর্চাও করা যায়। বিশেষ করে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ইত্যাদি। কেউ চাইলে সময় আরও কমিয়ে নিতে পারেন। তবে এ কৌশলের সুবিধা হলো- একবারে অনেক কিছু পড়ার চাপ পড়বে না। সময় ভাগ করে পড়লে মনে থাকবে বেশি দিন। শেষের সময়টায় প্রচুর রিভিশন ও মক টেস্ট দেওয়া সম্ভব হবে। আত্মবিশ্বাস বাড়বে। ঠিক এভাবে পরিকল্পনা সাজিয়ে নিলে বিসিএস রিটেন এবং ভাইভা দুটোতেই ভালো করা সম্ভব। মনে রাখবেন, প্রচেষ্টা কখনো বৃথা যায় না। দেশের মানুষের কল্যাণে কাজ করতে চান সুলতান মাহমুদ। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখতে চান। যাতে তারাও সমানভাবে শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের সুযোগ পান। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই মো. সুলতান মাহমুদের মূল লক্ষ্য।

জ্ঞানচর্চার উৎসব

জ্ঞানচর্চার উৎসব

ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হয় আমাদের প্রাণের অমর একুশে বইমেলা, এবার তার ব্যতিক্রম। বাঙালির সাহিত্য-সংস্কৃতির অন্যতম বড় আয়োজন এই বইমেলা। তবে এবারের বইমেলার আয়োজন একটু ব্যতিক্রম দেখা গেছে—রমজান মাসের মাঝেই। তবুও বইপ্রেমীদের আগ্রহ ও ভালোবাসায় মেলা মুখর হয়ে ওঠে প্রতিদিন। বইমেলা কেবল কাগজ আর কালির স্তূপ নয়, বরং এটি বাঙালির মনন ও চেতনার এক মিলনমেলা। বই মানুষের নিঃসঙ্গতার চিরসাথি এবং অন্ধকার দূর করার প্রদীপ। আর সেই জ্ঞানের আলোকবর্তিকাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো বইমেলা। বাঙালির সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে মিশে থাকা এই উৎসব আজ কেবল কেনাবেচার মাধ্যম নয়, বরং এক মহান প্রাণের উৎসবে পরিণত হয়েছে। বইমেলা জ্ঞানচর্চার এক অবারিত ক্ষেত্র। এখানে নানা মত ও পথের লেখকদের মিলন ঘটে। ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, দর্শন থেকে শুরু করে সমকালীন প্রযুক্তির নতুন সব বইয়ের সমাহার ঘটে এই প্রাঙ্গণে। নতুন প্রজন্ম যখন মেলায় আসে, তখন তারা শুধু বই কেনে না, বরং হাজারো বইয়ের মলাট দেখেও নতুন কিছু শেখার আগ্রহ পায়। লেখকের সাথে পাঠকের সরাসরি কথোপকথন ও চিন্তার আদান-প্রদান জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করে। বইমেলা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের ঢল নামে। এটি কেবল লেখক-পাঠকের মিলনস্থল নয়, বরং শিল্প-সাহিত্যের এক বিশাল মঞ্চ। মেলা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো মানুষের রুচি ও চিন্তাশীলতাকে শাণিত করে। ডিজিটাল যুগের এই সময়ে, যখন মানুষ স্মার্টফোনের স্ক্রিনে বন্দি, তখন বইমেলা আমাদের আবার মুদ্রিত অক্ষরের ঘ্রাণ নিতে শেখায় এবং সুস্থ বিনোদনের স্বাদ দেয়। একটি জাতির মেধা ও মননের পরিচয় পাওয়া যায় তার বই পড়ার অভ্যাসের মধ্য দিয়ে। বইমেলা সেই অভ্যাস গড়ার এক কারিগর। জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বইমেলার ভূমিকা অতুলনীয়। বই হোক আমাদের নিত্যসঙ্গী আর বইমেলা হোক আমাদের প্রাণের স্পন্দন। এই উৎসবের মাধ্যমেই প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক জ্ঞানের আলো, যা সমাজ থেকে অন্ধকার আর কুসংস্কার দূর করে একটি সুন্দর আগামী উপহার দেবে। মীরসরাই, চট্টগ্রাম থেকে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। টেকনিক্যাল পদ ১. পদের নাম: ড্রাফটসম্যান। পদ সংখ্যা: ১টি  (আইপিই বিভাগ)। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-। গ্রেড: ১১তম। শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/কারিগরি যোগ্যতা ও অভিজ্ঞতা। ২. পদের নাম: সিএনসি মিলিং মেশিন অপারেটর কাম মডেল মেকার/ডিজাইনার। পদ সংখ্যা: ১টি (নৌযান ও নৌযন্ত্র কৌশল)। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-। গ্রেড: ১১তম। যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা আবশ্যক। ৩. পদের নাম: ইন্সট্রুমেন্ট টেকনিশিয়ান। পদ সংখ্যা: ২টি (ডিএইআরএস অফিসের অধীন অটোমোবাইল শপ, কেন্দ্রীয় ইন্সট্রুমেন্ট ওয়ার্কশপ)। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-। গ্রেড: ১১তম। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: টেকনিক্যাল বিষয়ে ডিপ্লোমা/সমমান ও অভিজ্ঞতা। ৪. পদের নাম: ফার্মাসিস্ট। পদ সংখ্যা: ১টি (মেডিকেল সেন্টার)। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-। গ্রেড: ১১তম। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা/ডিগ্রি ও রেজিস্ট্রেশন সনদ। ৫. পদের নাম: ক্রাফট ইন্সট্রাক্টর। পদ সংখ্যা: ২টি (ডিএইআরএস অফিসের অধীন অটোমোবাইল শপ, শীট মেটাল শপ)। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-। গ্রেড: ১৩তম। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা/কারিগরি প্রশিক্ষণ। ৬. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর। পদ সংখ্যা: ২টি (ছাত্রকল্যাণ পরিদপ্তর, ডিসিই)। যোগ্যতা: কম্পিউটার দক্ষতা ও টাইপিং গতি। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-। গ্রেড: ১৩তম। ৭. পদের নাম: ল্যাব ইন্সট্রাক্টর কাম-স্টোর কিপার। পদ সংখ্যা: ১টি (পদার্থবিজ্ঞান বিভাগ)। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-। গ্রেড: ১৩তম। ৮. পদের নাম: ড্রাইভার (ভারী)। পদ সংখ্যা: ৩টি (ডিএইআরএস অফিসের অধীন অটোমোবাইল শপ)। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-। গ্রেড: ১৫তম। যোগ্যতা: বৈধ ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতা। ৯. পদের নাম: ড্রাইভার (হালকা)। পদ সংখ্যা: ১টি (ডিএইআরএস অফিসের অধীন অটোমোবাইল শপ)। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। যোগ্যতা: বৈধ লাইসেন্সসহ অভিজ্ঞতা। ১০. পদের নাম: ইলেকট্রিশিয়ান। পদ সংখ্যা: ১টি (প্রধান প্রকৌশলীর কার্যালয়)। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইলেকট্রিক্যাল ট্রেডে প্রশিক্ষণ/অভিজ্ঞতা। ১১. পদের নাম: বাবুর্চি। পদ সংখ্যা: ১টি (আহসান উল্লাহ হল)। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। যোগ্যতা: রান্নায় অভিজ্ঞতা। ১২. পদের নাম: ল্যাব এটেনডেন্ট। পদ সংখ্যা: ৫টি (আইপিই বিভাগ, পুরকৌশল বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, আই.আই.সি.টি)। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-। গ্রেড: ১৭তম। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পাশ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা। ১৩. পদের নাম: শপ এটেনডেন্ট। পদ সংখ্যা: ৪টি (ডিএইআরএস অফিসের অধীন শীট মেটাল শপ, ওয়েল্ডিং শপ, ফাউন্ড্রি শপ, অটোমোবাইল শপ)। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-। গ্রেড: ১৭তম। যোগ্যতা: কারিগরি কাজে দক্ষতা। ১৪. পদের নাম: লিফটম্যান। পদ সংখ্যা: ১টি (প্রধান প্রকৌশলীর কার্যালয়)। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-। গ্রেড: ১৭তম। যোগ্যতা: লিফট পরিচালনায় অভিজ্ঞতা। ১৫. পদের নাম: লিফট অপারেটর। পদ সংখ্যা: ৪টি (স্বাধীনতা হল)। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-। গ্রেড: ১৭তম। যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে দক্ষতা। ১৬. পদের নাম: সহকারী ইলেকট্রিশিয়ান। পদ সংখ্যা: ১টি (প্রধান প্রকৌশলীর কার্যালয়)। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-। গ্রেড: ১৭তম। যোগ্যতা: ইলেকট্রিক্যাল ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত। ১৭. পদের নাম: হোয়াইট ওয়াশ মিস্ত্রি। পদ সংখ্যা: ১টি (প্রধান প্রকৌশলীর কার্যালয়)। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-। গ্রেড: ১৭তম। যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। ১৮. পদের নাম: ফটোকপি অপারেটর। পদ সংখ্যা: ১টি (রেজিস্ট্রার অফিস)। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০/-। গ্রেড: ১৮তম। যোগ্যতা: ফটোকপি মেশিন পরিচালনায় দক্ষতা। ১৯. পদের নাম: লাইব্রেরি এটেনডেন্ট। পদ সংখ্যা: ১টি (কেন্দ্রীয় লাইব্রেরি)। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/-। গ্রেড: ১৯তম। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান। ২০. পদের নাম: সহকারী টেলিফোন লাইনম্যান। পদ সংখ্যা: ১টি (প্রধান প্রকৌশলীর কার্যালয়)। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/-। গ্রেড: ১৯তম। যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। ২১. পদের নাম: সহকারী হোয়াইট ওয়াশ মিস্ত্রি। পদ সংখ্যা: ১টি (প্রধান প্রকৌশলীর কার্যালয়)। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/-। গ্রেড: ১৯তম। যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। ২২. পদের নাম: ভেহিক্যাল হেল্পার। পদ সংখ্যা: ১টি (ডিএইআরএস অফিসের অধীন অটোমোবাইল শপ)। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। যোগ্যতা: শারীরিকভাবে সক্ষম ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। নন-টেকনিক্যাল পদ ১. পদের নাম: হিসাবরক্ষক। পদ সংখ্যা: ১টি (কম্পট্রোলার অফিস)। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০/-। গ্রেড: ১২তম। ২. পদের নাম: হিসাব সহকারী। পদ সংখ্যা: ১টি (কম্পট্রোলার অফিস)। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। ৩. পদের নাম: এলডিএ কাম-কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ৩টি (কম্পট্রোলার অফিস-১টি, রেজিস্ট্রার অফিস-২টি)। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। ৪. পদের নাম: হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ২টি (যন্ত্রকৌশল বিভাগ, আইপিই বিভাগ)। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। ৫. পদের নাম: সুপার ভাইজার। পদ সংখ্যা: ১টি (প্রধান প্রকৌশলীর কার্যালয়)। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। ৬. পদের নাম: এমএলএসএস। পদ সংখ্যা: ৯টি (সাবেকুন নাহার সনি হল-১টি, শহীদ স্মৃতি হল-৩টি, তিতুমীর হল-১টি, কম্পট্রোলার অফিস-২টি, প্রধান প্রকৌশলীর কার্যালয়-১টি, মেডিক্যাল সেন্টার-১টি)। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। ৭. পদের নাম: অ্যাটেনডেন্ট। পদ সংখ্যা: ১টি (উপাচার্য অফিস)। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। ৮. পদের নাম: গার্ড। পদ সংখ্যা: ৮টি (ড. এমএ রশীদ হল-১টি, রেজিস্ট্রার অফিস অধীন এস্টেট, লিগ্যাল এন্ড সিকিউরিটি উইং-৭টি)। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। ৯. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী। পদ সংখ্যা: ৫টি (শহীদ স্মৃতি হল-২টি, সাবেকুন নাহার সনি হল-১টি, স্বাধীনতা হল-২টি)। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। বিস্তারিত: https://regoffice.buet.ac.bd/ আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ ২০২৬।