বর্তমান সময়ে মানসিক চাপ, দুশ্চিন্তা ও উদ্বেগের অন্যতম একটি সাধারণ উপসর্গ হলো ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তা করা। এটি একটি রোগ নয়, বরং একটি লক্ষণ, যা মানুষের মনোজগতে ধীরে ধীরে প্রভাব ফেলে এবং জীবনকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। অনেক মানুষ জানেনই না যে, তারা প্রতিনিয়ত ওভারথিংক করছেন। কেউ কেউ সারাজীবন অতিরিক্ত চিন্তার মধ্যেই কাটিয়ে দেন, কিন্তু বুঝতেই পারেন না যে সমস্যার শিকড়টা কোথায়।