ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আবহাওয়া

আবহাওয়া বিভাগের সব খবর

ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ের আভাস, ২ নম্বর সংকেত

ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ের আভাস, ২ নম্বর সংকেত

রাজধানী ঢাকাসহ দেশের অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ কারণে এসব অঞ্চলে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।    শনিবার (১৪ মার্চ) রাত ৯টা থেকে আগামীকাল রোববার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।    আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।    এসব এলাকার নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। 

দেশজুড়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা! নামবে টানা বৃষ্টি

দেশজুড়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা! নামবে টানা বৃষ্টি

আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে প্রকাশিত বুলেটিন অনুযায়ী লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় দেশের বিভিন্ন অঞ্চলে এই আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ সিলেটের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল রবিবার থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের পরিধি বাড়বে। পর্যায়ক্রমে সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশের আটটি বিভাগেই বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বজায় থাকবে বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।