বসন্ত মৌসুমে ছোটদের সাজে ফুটে উঠুক রঙিন স্বপ্ন, নির্মল আনন্দ আর নতুন দিনের গল্প। বসন্তের আগমনে প্রকৃতি যেমন নতুন রঙে সেজে ওঠে, তেমনি ছোটদের পোশাকেও আসুক উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্য। কে ক্র্যাফট এই বসন্তে ছোটদের জন্য নিয়ে এসেছে এমন সব পোশাক সংগ্রহ যেখানে রঙ, আরাম ও নান্দনিকতার নিখুঁত সমন্বয় ঘটেছে।
হালকা বাসন্তী, লাল, কমলা, সবুজ, হলুদ, গোলাপি, ল্যাভেন্ডার ও প্যাস্টেল শেডের পোশাকে ছোটদের বসন্তের আনন্দকে করবে আরও প্রাণবন্ত। আরামদায়ক ফেব্রিকে সারাদিনের স্বাচ্ছন্দ্য, যাতে খেলাধুলা কিংবা উৎসব- সব মুহূর্তই হয় উপভোগ্য। রয়েছে ফ্রক কাটের কামিজ, লম্বা কামিজ সঙ্গে প্যান্ট স্টাইলের পাজামা, পালাজো, ধুতিপাজামা এবং ফ্রক, কুর্তি, টপ ইত্যাদি। ছেলেদের জন্য শার্ট, পাঞ্জাবী, টিশার্ট। সুতি কাপড় ছাড়াও মিলবে লিনেন, ভয়েল। তাতে স্ক্রিনপ্রিন্ট, ব্লক, এমব্রয়ডারি, টাই-ডাই ইত্যাদির মিশেলও আছে।