ছবি: জনকণ্ঠ
জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারিচালিত অটোভ্যান ও অটোরিকশা চুরি এবং ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগেও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
রোববার (১৫ মার্চ) দুপুরে বকশীগঞ্জ বাসস্ট্যান্ডের চৌরাস্তা মোড়ে “বকশীগঞ্জ সর্বস্তরের জনগণ” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অটোরিকশা ও অটোভ্যান চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, সদস্য সচিব আমির হোসেন, ফয়সাল আহমেদ, সাকিব হাসান ও মো. তামিমসহ অনেকে।
বক্তারা বলেন, বকশীগঞ্জে গত কিছুদিন ধরে ব্যাপক হারে অটোরিকশা ও অটোভ্যান চুরির ঘটনা ঘটছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত চুরি বা ছিনতাইয়ের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে চোরচক্রকে গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এসময় বক্তারা বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে কড়া সমালোচনা করেন।
শহীদ








