—- তথ্য সচিব
অপতথ্য ও গুজবে ফেইসবুক সয়লাব হয়ে গেছে। এমন মন্তব্য করে প্রকৃত তথ্য যাচাই বাছাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ আয়োজিত ফল উৎসবে তিনি এ আহ্বান জানান। গণমাধ্যম কেন্দ্রটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়ার ঘোষণাও দেন তিনি। সচিবালয়ে কর্মরত নারী সাংবাদিকদের জন্য কর্মপরিবেশ যাতে আরও সুন্দর হয় তা নিশ্চিতে পদক্ষেপ নেয়ার কথা জানান তথ্য সচিব। অনুষ্ঠানে অ্যাক্রিডিটেশন কাউন্সিল বা বোর্ডে একজন সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের প্রতিনিধি রাখার দাবি জানানো হয় বিএসআরএফের পক্ষ থেকে। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জনসংযোগ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থত ছিলেন।








