মাগুরায় উৎসবমুখ পরিবেশে পবিত্র ইদুল ফিতর উদযাপিত হচ্ছে। মাগুরা জেলা শহরের নোমানী ময়দানে সকাল ৮টায় জেলার প্রধান ইদের জামাত অনুষ্ঠিত হয়।
মাগুরা পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত জামাতে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশ নেন। জামাতে মাগুরা-১ আসনের এমপি মো: মনোয়ার হোসেন খাঁন , জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মাহমুদ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে একে অন্যের সাথে কোলাকুলি করেন। মাগুরা সদর উপজেলার মঘি ইউনয়নে জেলার অপর বৃহৎ ইদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া সকাল ৮টায় কাউন্সিল পাড়া জামে মসজিদে , সকাল সাড়ে ৮টায় জেলা শহরের জজ কোট জামে মসজিদ, পারনান্দুয়ালী ব্যাপরী পাড়া জামে সমজিদে , পিটিাআই সমজিদ ও মাঠ , পারলা স্কুল মাঠ সহ শ্রীপুর , মহম্মদপুর ও শালিখায় ইদের জামাত অনুষ্ঠিত হয়। এই সমন্ত জামাতে বিভিন্ন নানা বয়সের মানুষ অংশ নেন।
নোভা








