পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর সদর ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
ঈদের দিন সকালেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে সদর ঈদগাহে। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত জামাতে অংশ নিয়ে মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
নামাজ শেষে এমপি সেলিমুজ্জামান সেলিম উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।
এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির শিক্ষা দেয়। সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ঈদের নামাজকে কেন্দ্র করে ঈদগাহ ময়দানে ছিল উৎসবমুখর পরিবেশ, পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
নোভা








