ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮:১৫, ২১ মার্চ ২০২৬

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আজ সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের দিনের শুরুটা হয়েছে ঈদ জামাতের মাধ্যমে।

রাজধানী ঢাকায় শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শেষ হয় ৭টা ৯ মিনিটে। পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে এই মসজিদে।

প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। ইমামতি করেন হাফেজ খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ প্রায় ৩৩০ জন ভিআইপি এবং প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ সাধারণ মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্য রাখা হয়েছে পৃথক পর্দার ব্যবস্থা।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এ ছাড়া দুই সিটি করপোরেশনের এলাকাভিত্তিক মসজিদগুলোতেও ঈদের নামাজ আদায় হবে।

সজিব

×