ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

ইউরোপে ইসরায়েলের একটি অস্ত্র কারখানায় হামলা

প্রকাশিত: ২৩:০৩, ২০ মার্চ ২০২৬

ইউরোপে ইসরায়েলের একটি অস্ত্র কারখানায় হামলা

মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র-এ ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান Elbit Systems-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি শিল্প স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোরে এক যৌথ উদ্যোগে পরিচালিত ওই স্থাপনায় আগুন লাগানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে কারখানার একাধিক ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

‘দ্য আর্থকোয়েক ফ্যাশন’ নামের একটি আন্ডারগ্রাউন্ড গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তারা দাবি করেছে, ইসরায়েলের সামরিক কার্যক্রমে ব্যবহৃত অস্ত্র সরবরাহের প্রতিবাদ হিসেবে এই স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

চেক পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সম্ভাব্য সন্ত্রাসী সংশ্লিষ্টতা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, Elbit Systems ইসরায়েলের প্রতিরক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ সরবরাহকারী প্রতিষ্ঠান, যা স্থল ও আকাশপথে ব্যবহৃত বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম তৈরি করে।


সূত্র: আল জাজিরা

Mily

×