ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ঈদসামগ্রী বিতরণ

জামায়াতের বক্তব্য নিয়ে চীনা দূতাবাসের উদ্বেগ

প্রকাশিত: ১৪:২৫, ১৯ মার্চ ২০২৬

জামায়াতের বক্তব্য নিয়ে চীনা দূতাবাসের উদ্বেগ

ঢাকায় চীনা দূতাবাস মঙ্গলবার ঢাকা-১৫ আসনের বাসিন্দাদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছে। এতে এক হাজারের বেশি মানুষ উপকৃত হয়েছেন। বিতরণের সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তবে জামায়াতের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এ অনুদানকে ‘যৌথ উদ্যোগ’ হিসেবে উল্লেখ করার কারণে বিতর্ক তৈরি হয়। বিষয়টি নজরে আসার পর চীনা দূতাবাস রাতের দিকে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, সামাজিক মাধ্যমে কিছু তথ্য বাস্তবতার সঙ্গে মেলেনি। দূতাবাস জোর দিয়ে জানিয়েছে, চীন বাংলাদেশের নির্বাচিত সরকারের কার্যক্রমে সমর্থন দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং দুই দেশের জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাবে।

জামায়াতও এ বিতরণের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে। দলের আমির শফিকুর রহমান বলেন, চীনের এই সাহায্য বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক বন্ধুত্বের প্রতিফলন। তিনি দুই দেশের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করার গুরুত্বও উল্লেখ করেন। উল্লেখ্য, এর আগে গত বছরও গাজীপুরে কম্বল বিতরণের অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ও জামায়াতের আমির উপস্থিত ছিলেন।

এ.এইচ

×