ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

কেনিয়ায় দুই হাজার রানী পিঁপড়াসহ চীনা নাগরিক গ্রেপ্তার

ওয়াহেদ রাজু

প্রকাশিত: ২০:১৪, ১৮ মার্চ ২০২৬

কেনিয়ায় দুই হাজার রানী পিঁপড়াসহ চীনা নাগরিক গ্রেপ্তার

কেনিয়া থেকে চীনে ‘কালো বাগান’ জাতের দুই হাজারেরও বেশি রানী পিঁপড়া পাচারের সময় এক চীনা নাগরিক ও তার স্থানীয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। নাইরোবির জমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে নিরাপত্তা বাহিনী। খবর বিবিসি’র।

যেভাবে ধরা পড়লো পাচারচক্র
আটক: ঝাং কেকুন (চীনা নাগরিক) ও চার্লস মাওয়াঙ্গি (কেনিয়ান সহযোগী)।

উদ্ধার: প্লাস্টিকের টেস্ট টিউবে ভরা ২০০০-এর বেশি জীবিত রানী পিঁপড়া।

লেনদেন: প্রতি ১০০টি পিঁপড়া প্রায় ৭৭ মার্কিন ডলারে কেনা হয়েছিল।কেন এই পিঁপড়া পাচার?
বর্তমানে এশিয়া ও ইউরোপে এই বিশেষ জাতের পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। উচ্চ চাহিদার কারণে কেনিয়াকে রুট হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। তবে আদালতে অভিযুক্তরা দাবি করেছেন, তারা জানতেন না যে এটি আইনত দণ্ডনীয় অপরাধ।

গত মঙ্গলবার তাদের আদালতে তোলা হলে বিচারক জামিন না দিয়ে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী ২৭ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের মে মাসেও একই অপরাধে চারজনকে জেল ও জরিমানা করেছিল কেনিয়ার আদালত।

 

রাজু

×