ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল তুরস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৩০, ১৮ মার্চ ২০২৬

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল তুরস্ক

ছবি: জনকণ্ঠ

তুরস্ক পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করেছে। দেশটি প্রচলিত শাওয়াল মাসের চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর ভিত্তি করে এ তারিখ ঘোষণা করেছে।

তুরস্কের সরকার জানায়, শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) তুরস্ক ও অন্যান্য অঞ্চল থেকে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার যে ইঙ্গিত জ্যোতির্বিজ্ঞানীরা দিয়েছেন, তার ভিত্তিতে এ তারিখ ঘোষণা করা হয়েছে।

কর্মকর্তারা জানান, আজ বুধবার রমজান মাসের ২৮তম দিন এবং পূর্ব-গণনাকৃত চাঁদ দেখার মডেলের মাধ্যমে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।
 

শহীদ

×