ঈদে মুক্তির মিছিলে ছয় সিনেমা
ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দের অন্যতম অনুষঙ্গ নতুন নতুন সিনেমা। ঈদের সময় আত্মীয়পরিজন ও কাছের মানুষদের নিয়ে হলে গিয়ে সিনেমা দেখার আনন্দটাই অন্যরকম। এ সময় সিনেমা হল মালিকরাও নতুন সিনেমা দর্শককে উপহার দেওয়ার জন্য প্রেক্ষাগৃহকে ঘষেমেজে ঝকঝকে রাখার চেষ্টা করে। তবে এটাই বাস্তব ঈদকেন্দ্রিক হয়ে পড়েছে ঢাকাই চলচ্চিত্র। সারাবছর খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেও ঈদ মৌসুমে চাঙা হয়ে ওঠে সিনেমাপাড়া। এবার ঈদুল ফিতরের ছবি নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্র পাড়ায় আলোচনার ঝড় বইছে। ঢাকার চলচ্চিত্র বাজারে এখন একটাই আলোচনা, ঈদের ছবি। কোন্ ছবি আসছে, কোন্টা আসবে না- এসব নিয়েই জল্পনা-কল্পনা।
এ বছরও উত্তেজনাপূর্ণ লড়াই অপেক্ষা করছে। এরই মধ্যে ঈদের সিনেমার টিজার, ট্রেলার, গান নিয়ে জমজমাট সিনেমাপাড়া। রোজার মাসের প্রথমদিকে আলোচনায় ছিল ১৬টি সিনেমা। দর্শকমহলে প্রশ্ন উঠেছিল, শেষ পর্যন্ত কয়টি সিনেমা প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে?
এ রিপোর্ট লেখা পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুত ছয়টি ছবি। এগুলো হচ্ছে- ‘প্রিন্স, ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘প্রেশার কুকার’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ ও ‘পিনিক’।
‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’
সিনেমার কেন্দ্র বিন্দুতে রয়েছেন ঢাকার মেগাস্টার শাকিব খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আবু হায়াত মাহমুদের এ সিনেমায় তাকে নব্বইয়ের দশকের গ্যাংস্টার রূপে দেখা যাবে। এ ছবিতে আরও দেখা যাবে জ্যোতির্ময়ী কু-ু ও ইন্তেখাব দিনারকে। পরিচালক বলেন, দুই দশক ধরে ঈদের ছবির নাম্বার ওয়ান তারকা শাকিব খান। ইতোমধ্যে তার অভিনীত ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘বরবাদ’, ‘তা-ব’ ভালো ব্যবসা করেছে। সেই ধারাবাহিকতায় আমরা আনছি ‘প্রিন্স’। দর্শক এই ছবিতেও নতুন এক শাকিবকে দেখতে পাবে। ভারত ও বাংলাদেশ মিলিয়ে ছবিটির শূটিং হয়েছে।
প্রযোজক শিরিন সুলতানা আপু বাজেটের দিক থেকে কোনো কার্পণ্য করেননি। বড় পর্দায় এটিই আমার প্রথম ছবি। এখানে নিজেকে প্রমাণের সুযোগ হাতছাড়া করতে চাইনি। ছবিটির প্রোডাকশন ভ্যালুর জন্য দিনরাত পরিশ্রম করছি। গল্পের প্রয়োজনে কোনো ছাড় দেইনি। আমার বিশ্বাস, ফারিণকেও নতুনভাবে দেখবে দর্শক। ‘প্রিন্স’ সিনেমার গানেও থাকবে চমক।
‘দম’
রেদওয়ান রনির ‘দম’ সিনেমা নিয়ে দর্শকের মাঝে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে সম্প্রতি প্রকাশিত এ ছবির টিজারে আফরান নিশোর কণ্ঠে একটি সংলাপ সিনেমাপ্রেমীদের নজর কেড়েছে। যেখানে তাকে বলতে শোনা যায়, আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’। ছোট্ট এই সংলাপটি ফার্স্ট লুককে তো বটেই, ‘দম’ সিনেমাকেও শ্বাসরুদ্ধকর করে তুলছে বলে মনে করছেন দর্শক-ভক্তরা। পরিচালক বলেন, প্রথমত সত্য কাহিনী থেকে অনুপ্রাণিত গল্পের ছবি, যেখানে একজন সাধারণ মানুষের গল্প দেখানো হবে। দর্শকের কাছে তা আকর্ষণীয় মনে হবে। ছবিটা আন্তর্জাতিকমানের হয়েছে। বেশ বড় পরিসরে নির্মিত। কাজাখস্তানের দুর্গম এলাকায় হয়েছে ছবিটার বেশির ভাগ শূটিং। দৃশ্যগুলো দর্শকের চোখে আরাম দেবে। তা ছাড়া আমি বেশ কয়েক বছর বিরতি ভেঙে ছবি বানিয়েছি, মানে কোনো
ছাড় দেইনি। আমার বিশ্বাস, দেশের বাইরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে ছবিটা। নিশো, পূজা, চঞ্চল চৌধুরী সবার অভিনয় দারুণ হয়েছে। ঈদে যেমন ছবি দেখতে চায় দর্শক, ঠিক তেমনই এই ছবি। দর্শক ঈদে পরিবার, বন্ধুসহ উৎসব আমেজে ছবি দেখতে যায়। আমার বিশ্বাস, ‘দম’-এর নির্যাস তারা দারুণভাবে উপভোগ করবে।
‘প্রেশার কুকার’
এ ছবির পরিচালক রায়হান রাফী বলেন, নতুন দিনের গল্পের ছবি ‘প্রেশার কুকার’। এক টিকিটে চারটি ছবি দেখতে পাবে দর্শক। চারটি গল্প একটি ¯্রােতে এসে মিলবে। এটি নতুন দিনের বাণিজ্যিক ছবি। আমার ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘তা-ব’ ছবিগুলো দর্শক উপভোগ করেছে। তারা জানে, রায়হান রাফীর ছবি মানেই পয়সা উসুল ছবি। আমার প্রতি দর্শকের আস্থা আছে, তারা জানে রাফী ঠকায় না। এটিও তেমনই ছবি। বুবলী, তুষি, স্নিগ্ধা, মারিয়া প্রত্যেককে দেখে বিস্মিত হবে দর্শক। আরও অভিনয়শিল্পী যারা আছেন সবাই দুর্দান্ত।
‘বনলতা এক্সপ্রেস’
এ ছবির টিজারে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘কিছুক্ষণ’-এর সেই মায়াবী আবেশ এবং রহস্যের এক দারুণ সংমিশ্রণ দেখা গেছে। পরিচালক তানিম নূর বলেন, সবার প্রিয় লেখক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে ছবিটি। আমার মনে হয়েছে, ছবিটি দেখার এটিই সবচেয়ে বড় কারণ। তার ভক্তরা সিনেমা হলে আসবেন প্রিয় লেখকের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি দেখতে। অভিনয়ে আছেন একঝাঁক প্রথিতযশা অভিনয়শিল্পী, যারা সবাই স্বনামে পরিচিত। এখানে যেমন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা আছেন, ঠিক তেমনি শরিফুল রাজ, সাবিলা, বাঁধন, মমরাও আছেন। গত বছর আমার ‘উৎসব’ ব্লকবাস্টার খেতাব পেয়েছে। দর্শক উপচে পড়েছিল হলগুলোতে। পরের ছবিই এটি। তাই আমার ওপর দর্শকের প্রত্যাশা অনেক। চেষ্টা করেছি, দর্শক যেন ছবিটি দেখে আনন্দ পায়।
‘রাক্ষস’
সিয়াম আহমেদ ও টালিউডের সুস্মিতা চ্যাটার্জিকে নিয়ে মেহেদী হাসান হৃদয়ের অ্যাকশন ঘরানার ‘রাক্ষস’ ছবিও রয়েছে আলোচনায়। পরিচালক বলেন, গত বছর ঈদে আমার ‘বরবাদ’ দর্শকের তুমুল সাড়া পেয়েছিল। সেই সুপারডুপার রেসপন্স মাথায় রেখেই আমরা ‘রাক্ষস’ বানিয়েছি। প্রযোজক সুমি আপু আমার ওপর আস্থা রেখেছেন। এবারের ঈদে আমার বাজি সিয়াম আহমেদ। আলফা-মেল ক্যারেক্টারে দর্শক তাকে দারুণভাবে গ্রহণ করবে আমার বিশ্বাস। তার ক্রেজ বাড়বে। দেশ-বিদেশের নানা অভিনয়শিল্পীর মিলন ঘটিয়েছি ছবিতে। কলকাতার সুস্মিতাকে বড় পর্দায় দেখবে বাংলাদেশের দর্শক। বলিউড-হলিউডে কাজ করা নাতালিয়া আইটেম সং-এ ঝড় তুলবেন নিশ্চিত। ‘বরবাদ’-এর জিল্লু শ্যাম ভট্টাচার্যও এই ছবির চমক। ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেক্টর আরাফাত মহসিন নিধি এই ছবিতেও তার জাদু দেখাবেন।
‘পিনিক’
এ ছবির কেন্দ্র বিন্দুতে রয়েছেন শবনম বুবলী ও আদর আজাদ। পরিচালক জাহিদ জুয়েল বলেন, গল্প ও উপস্থাপনার দিক থেকে এটি আগাগোড়া ব্যতিক্রমী এক ছবি। বাংলাদেশের ছবিতে আগে কখনো এভাবে গল্প বলা হয়নি। এমন কিছু বিষয় সংযোজন করা হয়েছে, যা দেশীয় চলচ্চিত্রে আগে কখনো আসেনি। বুবলী অসাধারণ অভিনয় করেছে। এরই মধ্যে যারা টিজার দেখেছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা করছে। আদর আজাদও দারুণ। ব্যক্তিগত জীবনেও যেমন এনার্জেটিক, এই ছবিতেও তা-ই। এটি আমার প্রথম ছবি। সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, দর্শক যেন ছবিটি দেখে উপভোগ করে। বাণিজ্যিক ছবিতে যেহেতু গান বেশ মুখ্য ভূমিকা রাখে, দুটি আইটেম সং আছে।
অনেকে একসঙ্গে ছয়টি সিনেমাকে ঢালিউডের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছেন। কারণ দেশে সর্বসাকুল্যে ঈদে হল চালু থাকবে দেড়শর মতো। এত অল্প হলে ছয়টি ছবির মুক্তি মুনাফার জন্য খুব ঝুঁকিপূর্ণ। তার মধ্যে শাকিব খানকে অন্য নায়কদের সঙ্গে তো বটেই, নিজের সাতে নিজেকেই লড়াই করতে হবে হল দখল এবং সাফল্যের জন্য।
প্যানেল হু








