ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

অভিযুক্ত সেন্সর বোর্ড, ফের পেছাল ‘পিনিক’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮, ১৮ মার্চ ২০২৬

অভিযুক্ত সেন্সর বোর্ড, ফের পেছাল ‘পিনিক’

ছবি: জনকণ্ঠ

এবারের ঈদে মুক্তির চূড়ান্ত নিশ্চয়তা দিয়েছিলেন ‘পিনিক’ সিনেমার নির্মাতাপক্ষ। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছিলেন সময়ের আলোচিত দুই অভিনয়শিল্পী আদর আজাদ ও শবনম বুবলী। তবে সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকা থেকে বাদ পৃড়েছে। 

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছবিটির মুক্তি ও পরিবেশনার দায়িত্বে থাকা পরিচালক সায়মন তারিক। তিনি গণমাধ্যমকে জানান, সময়মতো সেন্সর ছাড়পত্র না পাওয়ায় এই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। 

তিনি বলেন, ‘আমরা এই ঈদে ছবিটি মুক্তি দিতে পারছি না। সেন্সর বোর্ডের চেয়ারম্যান আমাদের সঙ্গে অপেশাদার আচরণ করেছেন। অথচ আমরা ২১ দিন আগেই ছবিটি জমা দিয়েছিলাম।’ 

ছাড়পত্র পেতে দেরি হওয়ায় বিপণন ও প্রেক্ষাগৃহ বুকিংয়ের সময় হারিয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘১৬ মার্চ এসে হাতে ছাড়পত্র পেলাম। বাকি। এই অল্প সময়ে প্রচারণা কীভাবে করব।’
 

শহীদ

×