ঢাকায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র শুরু করতে যাচ্ছে সাক্ষাৎকারভিত্তিক জীবনীমূলক নিয়মিত অনুষ্ঠান ‘ঢাকায় থাকি’।
অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। আর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন।
সম্প্রতি ধারণ করা হয়েছে অনুষ্ঠানটির তিন পর্ব। এই তিন পর্বের অতিথিরা হলেন সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া, অভিনেতা ও মডেল মুকিত জাকারিয়া এবং লোকসংগীত শিল্পী ফকির শাহাবুদ্দিন।