ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী

প্রকাশিত: ২২:০০, ১৯ মার্চ ২০২৬

বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠিকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিয়ের গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়, এক ব্যবসায়ীর সঙ্গে পারিবারিক সম্মতিতে ঘরোয়া পরিবেশে তার বিয়ের প্রস্তুতি চলছে।

তবে এসব খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রীর পক্ষের সংশ্লিষ্টরা। সম্প্রতি তার টিমের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো তথ্য প্রকাশের আগে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করা উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, সত্য তথ্য ও গুজবের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও অনেক সময় তা উপেক্ষা করা হচ্ছে। কারো ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ জরুরি বলেও উল্লেখ করা হয়।

এছাড়া বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় উল্লেখ করে টিম জানায়, এ ধরনের সংবেদনশীল বিষয়ে সীমারেখা মেনে চলা প্রয়োজন। একই সঙ্গে নারী তারকাদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

অন্যদিকে, বিয়ের গুঞ্জনের পাশাপাশি অভিনেত্রীর বয়স নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে তার টিম প্রশ্ন তোলে—একজন নারীর বয়সকে কেন এত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, এবং একই বিষয় পুরুষদের ক্ষেত্রে কেন সমানভাবে আলোচিত হয় না।

সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অভিনেত্রীর টিম।

Mily

×