বিশ্বজুড়ে মুসলমানদের বহুল প্রতীক্ষিত পবিত্র ঈদুল ফিতর ঘিরে অনিশ্চয়তার অবসান ঘটিয়ে একটি দেশ ইতোমধ্যেই তারিখ ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, চলতি বছর ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ২০ মার্চ (শুক্রবার)।
দেশটির নির্ভরযোগ্য ধর্মীয় সংস্থা Australian Fatwa Council এক ঘোষণায় জানায়, ১৪৪৭ হিজরি সনের রমজান মাস শেষ হবে ১৯ মার্চ (বৃহস্পতিবার)। ফলে পরদিনই পালিত হবে ঈদ। চাঁদের উদয়, অস্ত যাওয়ার সময় এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে বাংলাদেশ-এ ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য আগামী ১৯ মার্চ সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররমে অনুষ্ঠিত এই সভায় শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যের অনেক দেশে ২০ মার্চ ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে। সে হিসেবে বাংলাদেশে ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
Mily








