পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মুকসুদপুর-কাশিয়ানীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির এক মহান শিক্ষা। সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত মূল্যবোধকে সমাজ ও রাষ্ট্র গঠনের কাজে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, দেশকে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র মুহূর্তে আমাদের প্রত্যয় হতে হবে- দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। ধনী-গরিব ভেদাভেদ ভুলে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান তিনি।
এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ঈদুল ফিতরের শিক্ষা আমাদের সেই পথেই এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। দেশের সার্বিক উন্নয়ন, মানুষের অধিকার এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আমরা যে যেখানে অবস্থান করি না কেন, ঈদের আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে। পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি ঘরে শান্তি, সম্প্রীতি ও আনন্দের বার্তা পৌঁছে যাক।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুর-কাশিয়ানীসহ দেশ ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান এমপি সেলিমুজ্জামান সেলিম। একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।
নোভা








