যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর নতুন কোনো হামলা তিনি চান না। এটি তার অবস্থান নেওয়ার পেছনে মূল কারণ হলো ইসরায়েলের সাম্প্রতিক হামলা, যা ইরানের বড় গ্যাসক্ষেত্র ‘সাউথ পার্স’-এ লক্ষ্য করা হয়েছিল।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতিতে জানা গেছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বাধা দেওয়ার সম্ভাব্য প্রচেষ্টার জবাবে তেহরানকে শক্ত বার্তা দিতে ট্রাম্প সেই হামলাকে সমর্থন করেছিলেন। তবে এখন তিনি আপাতত আর কোনো সামরিক পদক্ষেপ নিতে আগ্রহী নন।
তবে মার্কিন প্রশাসনের সূত্রে বলা হয়েছে, এই অবস্থান চূড়ান্ত নয়। যদি ইরান ভবিষ্যতে আবার হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে ট্রাম্প পুনরায় ইরানের জ্বালানি স্থাপনায় হামলার অনুমতি দিতে পারেন।
এ.এইচ








