ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংস্থা ‘অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল’ এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে যে আগামী শুক্রবার (২০ মার্চ) অস্ট্রেলিয়াজুড়ে ঈদ উদযাপিত হবে।
কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে যে হিজরি ১৪৪৭ সালের রমজান মাস আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) শেষ হচ্ছে। আন্তর্জাতিক চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর কারিগরি তথ্য এবং বৈজ্ঞানিক পদ্ধতি বিশ্লেষণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূর্যাস্তের পর নতুন চাঁদের অবস্থান ও দৃশ্যমানতার সূক্ষ্ম হিসাব বিবেচনা করে শুক্রবার থেকে শাওয়াল মাস শুরুর ঘোষণা দেয় সংস্থাটি।
এই আগাম ঘোষণার ফলে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী ও স্থানীয় মুসলিমদের মধ্যে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে দিনটি পালনের জন্য দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার প্রতি আহ্বান জানিয়েছে।
ফারুক








