ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

ইরানের পাল্টা আঘাত: দিশেহারা ইসরায়েল, ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২; আহত শতাধিক

ওয়াহেদ রাজু

প্রকাশিত: ১৯:৪২, ১৮ মার্চ ২০২৬; আপডেট: ১৯:৪২, ১৮ মার্চ ২০২৬

ইরানের পাল্টা আঘাত: দিশেহারা ইসরায়েল, ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২; আহত শতাধিক

ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত চরম আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছেন ২ জন এবং আহত হয়েছেন আরও ১৯২ জন। বুধবার দুপুরে এক বিবৃতিতে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

নিহতরা হলেন সত্তরোর্ধ্ব দম্পতি ইয়ারোন মোশে ও ইলানা মোশে। বুধবার সকালে রামাত গান শহরে আঘাত হানা একটি ক্লাস্টার বোমায় তাদের মৃত্যু হয়। আহত ১৯২ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হলেও বাকিদের আঘাত ততোটা গুরুতর নয় বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ব্যর্থ সংলাপ: গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু প্রকল্প নিয়ে সংলাপ কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

যৌথ অভিযান: ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েলের ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু হয়।

ইরানের ক্ষয়ক্ষতি: মিত্র দেশগুলোর হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও আইআরজিসি প্রধানসহ শীর্ষ কর্মকর্তারা নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২ হাজারের বেশি ইরানি নাগরিক।

ইরানের কঠোর জবাব
হামলার মুখে দমে না গিয়ে পাল্টা আঘাত হানছে তেহরানও। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের ৬টি দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে অনবরত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: আলজাজিরা

 

রাজু

×