ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর

প্রকাশিত: ১৯:৫৩, ১৮ মার্চ ২০২৬

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে দেশের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঈদের সময়কালজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৮ মার্চ) প্রকাশিত বার্তায় বলা হয়, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০ বা ২১ মার্চ দেশে ঈদ উদযাপিত হতে পারে। তবে সম্ভাব্য এই দুই দিনেই আবহাওয়ার পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল থাকতে পারে।

পূর্বাভাসে জানা যায়, ২০ মার্চ দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

এ ছাড়া ২১ মার্চও দেশের অধিকাংশ বিভাগে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে। এদিনও দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সব মিলিয়ে, ঈদের আনন্দের পাশাপাশি আবহাওয়ার এই পরিবর্তনকে মাথায় রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Mily

×