ঢাকা, বাংলাদেশ শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনে অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে।
আবহাওয়া বিভাগের সব খবর
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার (১১ মার্চ) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
দেশের বিভিন্ন অঞ্চলে টানা তিনদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়াও মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
দেশে চলতি মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশের কয়েকটি অঞ্চলে এই ঝড়ের প্রভাব বেশি পড়তে পারে। ঝড়ের সময় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশে চলতি মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশের কয়েকটি অঞ্চলে এই ঝড়ের প্রভাব বেশি অনুভূত হতে পারে। ঝড়ের সময় ঘণ্টায় প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সপ্তাহের শেষদিকে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাব এবং দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা মৌসুমি লঘুচাপের কারণে আবহাওয়ায় এই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এর মধ্যেও আগামী কয়েক দিন দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
ঈদুল ফিতরের দিন দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
চলতি মার্চ মাসে দেশে একটি বা দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে কালবৈশাখী ঝড়েরও আশঙ্কা রয়েছে। তবে বঙ্গোপসাগরে এ মাসে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের সাতটি বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২ মার্চ) প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
দেশের চার বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের দিনে গরম অনুভূত হতে পারে, তবে রাতের সময় আবহাওয়া স্বস্তিদায়ক থাকবে। আপাতত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকায় দিনের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে।
প্রকৃতি কি বড় কোনো মহাদুর্যোগের আগাম সতর্কবার্তা দিচ্ছে? ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারি মাস এখনো শেষ হয়নি, অথচ এরই মধ্যে ১০ বার কেঁপে উঠল বাংলাদেশের মাটি। সর্বশেষ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হওয়া ৫.৩ মাত্রার শক্তিশালী কম্পনটি যেন সেই শঙ্কাকেই আরও ঘনীভূত করল।
আগামী পাঁচ দিনে সারা দেশে বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে, আর রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস বা সামান্য বৃদ্ধি পেতে পারে। মূলত আবহাওয়া শুষ্ক থাকবে।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বসন্তের শুরুতেই দেশজুড়ে বৃষ্টির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বায়ুমণ্ডলীয় পরিবর্তনের প্রভাবে আগামী কয়েকদিন ঢাকাসহ দেশের সাতটি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।