প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, বিশ্বের মধ্যে এমন সরকার পাওয়া যাবে না, যে সরকার এক মাসের মধ্যে তার সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করতে পারে। কোটা সংস্কার আন্দোলন থেকেই স্বৈরাচারনী শেখ হাসিনাকে বিদায় করে ২৪ এর ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি সুন্দর দেশ পেয়েছি। বিশ্বে এখন তারেক রহমানই সেরা প্রধানমন্ত্রী।
গণঅধিকার পরিষদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার আয়োজনে টঙ্গী বাজারে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিল-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নূর এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা গাজীপুর-২ আসনের সাংসদ এম মনজুরুল করিম রনি বলেন, আওয়ামী লীগ নিজেরাই ইফতার করেছে, কাউকে ডাকেনি। আজকের এই পরিবেশ একটি সুন্দর বাংলাদেশের দৃশ্য দেখছি। আমরা সবাই মিলেমিশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। গণঅধিকার পরিষদের (জিওপি) টঙ্গী পূর্ব থানার সভাপতি মোশতাক সরকার টুটুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান খান, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক মাহমুদ হাসান রাজু ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী প্রমুখ।
নুর বলেন, সারা দেশে খাল খনন শুরু হয়েছে। অনেকে নানা ধরনের সমালোচনা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যানুয়াল পদ্ধতিতে খাল খনন করছেন কারণ ম্যানুয়াল পদ্ধতিতে খাল খনন হলে গ্রামীণ জনগোষ্ঠী উপকৃত হবে। চবর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে তিনি বলেন, আপনারা দোয়া করবেন, আগামী পাঁচ বছর যেন আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে থেকে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি।
রাজু








