ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

লারিজানি হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়: চীন

প্রকাশিত: ১৫:১৭, ১৯ মার্চ ২০২৬

লারিজানি হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়: চীন

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব আলি লারিজানি এবং তার ছেলে ইসরায়েলের হামলায় নিহত হওয়ার ঘটনায় চীন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডকে “অগ্রহণযোগ্য” বলে নিন্দা জানায়।

মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জোরপূর্বক শক্তি প্রয়োগ চীনের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় নেতাদের হত্যা এবং নাগরিক লক্ষ্যবস্তুতে হামলা আরও গুরুতর এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এ.এইচ

×