ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

রোনালদোর লেগেছিল ১২৩৬ ম্যাচ, মেসির কত?

প্রকাশিত: ১৫:২২, ১৯ মার্চ ২০২৬

রোনালদোর লেগেছিল ১২৩৬ ম্যাচ, মেসির কত?

লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদোর পরে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর ফিরতি লেগে ইন্টার মায়ামি এবং ন্যাশভিল এসসির মধ্যে ১–১ গোলে ড্র হয়।

ম্যাচের সপ্তম মিনিটে বক্সে সুযোগ পেয়ে বাঁ পায়ের শট দিয়ে গোল করেন মেসি এবং এই রেকর্ড পূর্ণ করেন। তবে অ্যাওয়ে গোল নিয়ম অনুযায়ী মায়ামি টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

মেসি ৩৮ বছর বয়সে ১,১৪২ ম্যাচে ৯০০ গোল করেছেন। তুলনায় ৪১ বছর বয়সী রোনালদোর ৯০০ গোল স্পর্শ করতে লেগেছিল ১,২৩৬ ম্যাচ, ফলে মেসি ৯৪ ম্যাচ কম খেলে এই মাইলফলক স্পর্শ করলেন। সিনিয়র পর্যায়ে প্রথম গোলের ২১ বছর পর এই রেকর্ড অর্জন করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ক্লাব পর্যায়ে মেসি বার্সেলোনায় ১৭ বছরের ক্যারিয়ারে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন, পিএসজিতে ৭৫ ম্যাচে ৩২ গোল এবং ইন্টার মায়ামিতে ৯৩ ম্যাচে ৮১ গোল করেছেন। আর্জেন্টিনা জাতীয় দলে তিনি ১৯৬ ম্যাচে ১১৫ গোল করেছেন।

এ.এইচ

×