সানজিদা আক্তার
কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্দ্বের কারণে আপাতত জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না সানজিদা আক্তার। তাই ঘরোয়া টুর্নামেন্ট ও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগই এখন তার প্রধান ভরসা। সেই ধারাবাহিকতায় ভারত ও ভুটানের পর এবার নেপালের নারী ফুটবল লিগে খেলতে গেলেন বাংলাদেশের সাফজয়ী ফুটবলার। ললিতপুরের ক্লাব জাপা এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সানজিদা। নতুন দলের হয়ে খেলতে বুধবার কাঠমান্ডু পৌঁছেছেন,‘ভুটান ও ভারতের লিগে খেলেছি। নেপালের লিগে খেলার এই প্রথম অভিজ্ঞতা হবে। ভুটানের চেয়ে নেপালের লিগে পারিশ্রমিক একটু বেশি। আশা করি, নিজে ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারব।’
দেশ ছাড়ার আগে বলছিলেন সানজিদা। এর আগে তিনি ভারতের আইডব্লিউএল ও ভুটানের ঘরোয়া লিগে খেলেছেন। নতুন এই লিগ নিয়ে বেশ রোমাঞ্চিত সানজিদা। আর্থিক দিক থেকেও নেপালের লিগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। তার ভাষ্য, ভুটানের তুলনায় নেপালের লিগে পারিশ্রমিক কিছুটা বেশি। একসময় বাংলাদেশ জাতীয় নারী দলের মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন সানজিদা। তবে কোচের সঙ্গে বিরোধের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে না থাকায় নিজের ফর্ম ও ফিটনেস ধরে রাখতে বিদেশি লিগেই বেশি মনোযোগ দিচ্ছেন এই ফুটবলার। সানজিদা বাংলাদেশ নারী ফুটবল দলে এক সময় নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে বিরাগভাজন হন।
প্যানেল হু








