সুখের কান্না জাপানের দুই ফুটবলারের
একতরফা সেমিফাইনালে জিতে এএফসি নারী এশিয়ান কাপের ফাইনালে উঠেছে জাপান। বুধবার সিডনিতে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়েছে দলটি। এর আগে প্রথম সেমিফাইনালে চীনকে ২-১ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। শনিবার শিরোপার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে জাপান।
সর্বশেষ চার আসরের মধ্যে তৃতীয়বারে রমতো ফাইনালে দেখা হচ্ছে দুই দেশের। ২০১৪ ও ২০১৮ আসরে এই দুই দলের ফাইনালে জিতেছিল জাপান। ফিফা র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে থাকা জাপান আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২৫ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায়। ১৫ মিনিটে রিকো উয়েকি আর ২৫ মিনিটে মাইকা হামানো গোল করেন। জাপান তৃতীয় গোলটি পায় ৭৫ মিনিটে সাকি কুমাগাইয়ের সৌজন্যে।
র্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়া ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ৭৮ মিনিটে এক গোল শোধ করে (কাং–চায়ে রিম)। তবে ৮১ মিনিটে জাপানের রেমিনা চিবা স্কোরলাইন ৪-১ বানিয়ে ফেলেন। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে সপ্তমবারের মতো ফাইনালে জায়গা করে জাপান। প্রথম চার ফাইনালে হেরে যাওয়া পূর্ব এশিয়ার দেশটি সর্বশেষ দুবার শিরোপা জিতেছিল। এবার প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়ে তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ।
প্যানেল হু








