আর্জেন্টিনা তাদের বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে অধিনায়কত্ব করবেন লিওনেল মেসি। আগামী ৩১ মার্চ বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে আর্জেন্টিনা গুয়াতেমালার সঙ্গে মুখোমুখি হবে। এই দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনা ফাইনালিসিমা ট্রফি এবং কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল হওয়ায় শেষ ম্যাচ হিসেবে গুয়াতেমালার সঙ্গে এই ম্যাচ আয়োজন করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। দলের গোষ্ঠীটি গঠিত হয়েছে গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ডদের সমন্বয়ে। গোলরক্ষক হিসেবে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুলি ও হুয়ান মুস্সো। ডিফেন্ডারদের মধ্যে রয়েছে নাহুয়েল মোলিনা, গন্সালো মনতিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, তমাস পালাসিওস, নিকোলাস তাগলিয়াফিকো, গাব্রিয়েল রোহাস এবং মার্কোস আকুনা।
মিডফিল্ডে আছেন লেয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক আলিস্টার, মাক্সিমো পেরোনে, রদ্রিগো দে পল, এনসো ফের্নান্দেস, ভালেন্তিন বার্কো, এসেকিয়েল পালাসিওস, নিকো পাস এবং থিয়াগো আলমাদা। ফরোয়ার্ড লাইনআপে লিওনেল মেসি, জুলিয়ানো সিমেওনে, জানলুকা প্রেস্তিয়ানি, নিকোলাস গন্সালেস, হোসে মানুয়েল লোপেজ ও হুলিয়ান আলভারেস রয়েছেন।
এ.এইচ








