ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

পিরোজপুরে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৫ সদস্য ডাকাতের আক্রমণে সর্বশান্ত, গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা,পিরোজপুর

প্রকাশিত: ১৭:০৭, ১৯ মার্চ ২০২৬; আপডেট: ১৭:০৭, ১৯ মার্চ ২০২৬

পিরোজপুরে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৫ সদস্য ডাকাতের আক্রমণে সর্বশান্ত, গ্রেফতার ১

পিরোজপুরে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের টেক্সটাইল মিল এলাকার জাঙ্গাইল প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোররাত ৪ টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় পুলিশ একজনকে আটক করে কারাগারে পাঠিয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মাহমুদ হাসান। 

ভুক্তভোগী গার্মেন্টস কর্মী বীথি আক্তার জানান, ঈদের ছুটিতে একই পরিবারের পাঁচজন ঢাকার নবীনগর থেকে কমফোর্ট লাইন গাড়িতে  পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। রাত চারটার দিকে পিরোজপুর সদর উপজেলার সিকদার মালিক ইউনিয়নের টেক্সটাইল মিলের সামনে গাড়ি থেকে নামে। এ সময় পরিবারের অন্য সদস্যরা ইজিবাইক নিয়ে টেক্সটাইল মিলের সামনে পরিবারের সদস্যদের রিসিভ করে। গ্রামের বাড়ি খাউল বুনিয়ার উদ্দেশ্যে ইজিবাইকে রওনা দিলে ইউনিয়নের জাঙ্গাইল প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাছের গুঁড়ি ফেলে ৮ থেকে ১০ জন ডাকাত তাদের গাড়ি থামায় এবং গলায় ধারালো অস্ত্র ধরে সবকিছু হাতিয়ে নেয়। ডাকাত সদস্যরা একই পরিবারের সব সদস্যদের সবকিছু নিয়ে যাওয়ার পরে ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়ি আসা অন্য সদস্য মুখ বাধা থাকা এক ডাকাতকে চেনার চেষ্টা করলে মুখ থেকে কাপড় সারাতে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে পরিবারের সদস্যরা পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে। 

পিরোজপুর সদর থানার ওসি মোঃ মাহমুদ হাসান জানান, পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে একটি ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। 

 

রাজু

×