ফেনী জেলায় চব্বিশের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদসহ বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ, গুম, খুনের শিকার হওয়া পরিবারের সদস্য এবং পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বৃহস্পতিবার আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে আয়োজিত উপহার সমূহ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূইয়া।
এডভোকেট মেজবাহ উদ্দিন ভূইয়া জনকন্ঠ কে জানান, প্রতিবছরে গুম, খুন ও নির্যাতিত পরিবারকে ঈদ উপহার পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার ফেনী জেলায় ৫০ পরিবারকে ঈদ উপহার স্বরূপ ৪ হাজার টাকা করে পৌঁছে দেয়া হয়।
তিনি বলেন, গণতন্ত্র রক্ষার আন্দোলনে যেসব ভাই শাহাদাতবরণ করেছেন কিংবা পঙ্গুত্ববরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের সব সময় খোঁজখবর রাখেন। বিগত সময়ের ধারাবাহিকতায় এবারও ঈদ উপহার পাঠানোয় দলীয় প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেজবাহ।
রাজু








