ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার

প্রকাশিত: ১৮:৫৮, ১৮ মার্চ ২০২৬

ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার

পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা জানতে আগামী বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ওইদিন সন্ধ্যা ৬টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে বৈঠকেই চূড়ান্তভাবে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা গেলে তা দ্রুত জানাতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করা হয়েছে। এজন্য কয়েকটি নির্দিষ্ট ফোন নম্বর চালু রাখা হয়েছে, যেখানে সরাসরি তথ্য দেওয়া যাবে।

এছাড়া, চাঁদ দেখার তথ্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা নিজ নিজ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও জানানো যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিনক্ষণ।

Mily

×