ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

সদরঘাটে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ১৮ মার্চ ২০২৬

সদরঘাটে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন আরও তিনজন।

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ট্রলায় দিয়ে যাত্রী তোলার সময় জাকির সম্রাট-৩ লঞ্চ পেছন থেকে আকস্মিক ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই লঞ্চের চাপায় দুজন মারা যান।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর আহত এক নারীকে উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহীদ

×