ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

২০৩০ সালে সবাইকে ৩৬টি রোজা রাখতে হবে! 

প্রকাশিত: ২২:২৩, ১৯ মার্চ ২০২৬

২০৩০ সালে সবাইকে ৩৬টি রোজা রাখতে হবে! 

ছবি: সংগৃহীত

মহাজাগতিক ও গাণিতিক নিয়মে ২০৩০ সালে মুসলিম উম্মাহর জন্য অপেক্ষা করছে এক বিরল ঘটনা। দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের প্রধান নির্বাহী হাসান আহমেদ আল হারিরি এবং সৌদি আরবের ভূগোলবিদ ড. আবদুল্লাহ আল মুসনাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০৩০ সালে মুসলিমরা দুইবার পবিত্র রমজান মাস পাবেন এবং মোট ৩৬টি রোজা পালন করবেন।

সাধারণত ইংরেজি বছর ৩৬৫ দিনে হলেও চন্দ্র বছর হয় ৩৫৪ দিনের। এই ১১ দিনের পার্থক্যের কারণেই প্রতি ৩৩ বছর পরপর রমজান মাস ইংরেজি বছরের শুরুর দিকে এবং শেষ দিকে ফিরে আসে। ২০৩০ সালে প্রথম রমজান শুরু হবে ৫ জানুয়ারি (১৪৫১ হিজরি), যা ৩০ দিন পূর্ণ হয়ে ৩ ফেব্রুয়ারি শেষ হবে। এরপর একই বছরের ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে পরবর্তী হিজরি সনের (১৪৫২ হিজরি) রমজান মাস। ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই বছরের দ্বিতীয় রমজানে আরও ৬টি রোজা পালন করবেন মুমিনরা।

গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০৩০ সালের ধারাবাহিকতায় ২০৩৩ সালেও দুইবার রমজান মাস আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ওই এক বছরেই মুসলিম বিশ্বে তিনটি ঈদ (দুইটি ঈদুল ফিতর ও একটি ঈদুল আজহা) পালিত হতে পারে। ২০৩০ সালের দ্বিতীয় রমজানের ঈদটি অনুষ্ঠিত হবে ২০৩১ সালের ২৪ জানুয়ারি।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটি কোনো অলৌকিক ঘটনা নয় বরং দুটি ভিন্ন বর্ষপঞ্জির গাণিতিক হিসাবের ফল। সর্বশেষ ১৯৯৭ সালেও একইভাবে দুইবার রমজান মাস পালিত হয়েছিল।

এফএ

×