আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র জুমাতুল বিদা। আরবিতে ‘বিদা’ শব্দের অর্থ শেষ। জুমাতুল বিদা মানে শেষ শুক্রবার বা শেষ জুমা। পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিনটি মুসলিম বিশ্বে জুমাতুল বিদা নামে পরিচিত। অপরদিকে আজকের দিন শেষে বিদায় নিচ্ছে ১৪৪৭ হিজরি সনের মহিমান্বিত মাস রমজান।
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করবেন। নামাজের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা প্রদান করবেন।
জুমা নামাজ শেষে মসজিদে মসজিদে মুসল্লিরা বিশেষ দোয়া করে থাকেন। এ ছাড়া বিভিন্ন আমল ও নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। জুমার নামাজ শেষে মহান আল্লাহ তায়ালার দরবারে মুসলমানরা ক্ষমা ও রহমত কামনা করেন।
রমজান মাস সীমাহীন ফজিলতের মাস। হাদিসে উল্লেখ আছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, ‘যখন রমজান আসে, আসমানের দরজাগুলো খোলা হয়, দোজখের দরজাগুলো বন্ধ করা হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়।’ (বুখারী, মুসলিম)
সরাসরি অর্থাৎ আজকের জুমাতুল বিদা রোজাকে বিদায় জানানোর মাধ্যমে মুসলিমদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে।
সজিব








