সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো এবারও পটুয়াখালী জেলার দুমকী উপজেলার একটি গ্রামের মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।শুক্রবার ২০শে মার্চ সকাল ৮টায় উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে তালুকদার বাড়ি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের ইমামতি করেন মাও: মনিরুল ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের সময়ের সঙ্গে মিল রেখে তারা কয়েক বছর ধরেই ঈদ জামাতের আয়োজন করে আসছেন। এবারও ১০০জন মুসল্লি এই ঈদের জামাতে অংশ নেন। আগে ঈদের জামাত আয়োজনের জন্য থানা থেকে অনুমতি নিতে হতো। এখন শুধু মোবাইলেই জানিয়ে দিই। প্রথম দিকে একটু ভয় লাগত, এখন আর সেই ভয় নেই।
স্থানীয় মুসল্লি সাব্বির আহমেদ বলেন, গত ৩৫ বছর আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছি।
আয়োজক কমিটির জালাল আহমেদ তালুকদার বলেন, ওআইসিসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম আজ ঈদ উদ্যাপন করছেন। আমরা রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করি, তাই তাঁর দেখানো পথেই ঈদ উদযাপন করছি।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খুতবায় ইমাম ঈদুল ফিতরের ত্যাগের তাৎপর্য তুলে ধরেন।
নোভা








