দেশের কোথাও হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে আগামীকাল শুক্রবার (২০ মার্চ)। সেই অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে পরদিন শনিবার (২১ মার্চ)।
ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার উদ্দেশ্যে বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই সভায়ই উল্লিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
Jahan








