ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে বিশেষ উদ্যোগ; ঢাকার ৫ প্রধান টার্মিনালে মন্ত্রণালয় ও পরিবহন নেতাদের যৌথ তদারকি

প্রকাশিত: ১৭:২৮, ১৯ মার্চ ২০২৬; আপডেট: ১৭:৩৩, ১৯ মার্চ ২০২৬

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে বিশেষ উদ্যোগ; ঢাকার ৫ প্রধান টার্মিনালে মন্ত্রণালয় ও পরিবহন নেতাদের যৌথ তদারকি

পবিত্র ঈদুল ফিরত উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে যানজট ও চাঁদা মুক্ত এবং অতিরিক্ত ভাড়া আদায় না করা নিশ্চিত করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশণ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যৌথভাবে ঢাকা মহানগরীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, গুলিস্থান, ফুলবাড়িয়া সহ গুরুত্বপূর্ণ স্থানগুলি সার্বক্ষণিক মনিটারিং করেছে।

প্রতিটি টার্মিনালে র‍্যাব, পুলিশ, বিজিবি, বিআরটিএ ও ভোক্তা অধিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মনিটারিং ক্যাম্প বসানো হয়েছে। এছাড়াও প্রতিটি টার্মিনালে বিশৃঙ্খলা এড়াতে মালিক-শ্রমিক যৌথভাবে সেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। কোথাও কোনো যাত্রীদের নিকট অতিরিক্ত ভাড়া নেওয়া হয় নাই। যদি কোন বাস কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে, সেখানে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে অনিয়ন করার অপরাধে একজন বাস কাউন্টার ম্যানেজারকে গ্রেফতার করে সাজা দেওয়া হয়েছে।

কিন্তু সরকার, প্রশাসন, সড়ক পরিবহন এর মালিক শ্রমিকদের ভাবমূতি ক্ষুণ্ণ করার জন্য বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নামে কথিত সংগঠনের জনৈক মোজ্জামেল হক উদ্দেশ্য প্রণোদিত ভাবে নিজেকে অসৎ উদ্দেশ্যে প্রচার করার জন্য মিথ্যা তথ্য দিয়ে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এই মর্মে সংবাদ প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে প্রচারিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

বিঃদ্রঃ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নামে কোন জনসচেতনতামূলক ব্যানার, পোষ্টার বা সংগঠনের নেতৃবৃন্দের কোথাও কার্যক্রম পরিলক্ষিত নাই। এটা একটা কাগজে-কলমে ভুঁইফোঁড় সংগঠন।

রাজু

×