ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঈদ উপহার বিতরণ

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ, ঝিনাইদহ

প্রকাশিত: ১৮:১৯, ১৯ মার্চ ২০২৬

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঈদ উপহার বিতরণ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

ঝিনাইদহের কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন।

উপহারের মধ্যে ছিল ৭০০ পিস শাড়ি ও নগদ ১০ লাখ টাকা, যা ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয়। ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী লুৎফর রহমান, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন, উপজেলা শিবির সভাপতি ঈশা খাঁ, পৌর শিবির সভাপতি সাইফুল্লাহসহ উপজেলা ও ইউনিয়নের জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু তালিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষে আপনাদের জন্য এই উপহার পাঠিয়েছেন। এই সহায়তার একটি টাকাও অপব্যবহার হবে না। আমরা প্রকৃত হকদারদের হাতেই শাড়ি ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছি। 
অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

এম.কে

×