ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

মহেশপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ ও শাড়ি দিলেন এমপি মতিয়ার রহমান

‎মো: সাব্বির হোসেন মহেশপুর, ঝিনাইদহ

প্রকাশিত: ১৮:০০, ১৯ মার্চ ২০২৬

মহেশপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ ও শাড়ি দিলেন এমপি মতিয়ার রহমান

‎ঝিনাইদহের মহেশপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি ও নগদ অর্থ দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মহেশপুর আলহেরা মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।

‎মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি অধ্যাপক মতিয়ার রহমান। এসময় তিনি সুবিধাভোগীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

‎এই সময় পস্থিত ছিলেন জামায়াত নেতা জুলফিকার আলী, নওফেল হোসেন, লুৎফর রহমান ও শওকত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ ও বস্ত্রের আওতায় এলাকার মোট ৩৫০ জনকে জনপ্রতি ২ হাজার টাকা করে নগদ অর্থ এবং ৪৯০ জন নারীকে উন্নত মানের শাড়ি প্রদান করা হয়।

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এই উপহার সামগ্রী প্রকৃত হকদারদের মাঝে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই ত্রাণ যেন সুষ্ঠুভাবে এবং স্বচ্ছতার সাথে বিতরণ করা হয়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। সরকারের এই সহযোগিতা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

রাজু

×