ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

জামালপুরে অসহায় দরিদ্রদের মাঝে তাঁতী দলের ঈদ বস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর

প্রকাশিত: ১৮:২৬, ১৯ মার্চ ২০২৬

জামালপুরে অসহায় দরিদ্রদের মাঝে তাঁতী দলের ঈদ বস্ত্র বিতরণ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

ঈদুল ফিতর উপলক্ষ্যে জামালপুরে অসহায় দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করেছে জেলা তাঁতী দল।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২ টায় পৌর শহরের শফির মিয়ার বাজার এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই বস্ত্র বিতরণ করা হয়।

‎জেলা তাঁতী দলের আহবায়ক মো.আনিছুর রহমান লুলুর সভাপতিত্বের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সাংসদ অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি মোছা.সেলিনা বেগম। জেলা তাতী দলের সদস্য সচিব মো.মাসুদুর রহমান, পৌর তাঁতী দলে আহবায়ক মো.আজমল খান সফিক, সদস্য সচিব ফরাস উদ্দিন লিটন প্রমূখ। ‎এ সময় ৬০ জন অসহায় দরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

এ অনুষ্ঠানে জেলা তাঁতী দল, বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এম.কে

×