ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

শাওয়ালের চাঁদ না উঠায় ঈদ কবে—কি বলছে চাঁদ দেখা কমিটি?

প্রকাশিত: ২০:১৩, ১৯ মার্চ ২০২৬

শাওয়ালের চাঁদ না উঠায় ঈদ কবে—কি বলছে চাঁদ দেখা কমিটি?

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। সে অনুযায়ী, আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সভা সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদফতর এবং স্পারসো থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে, বৃহস্পতিবার দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি।

এ কারণে শুক্রবার (২০ মার্চ) রমজান মাসের শেষ দিন হিসেবে পালিত হবে এবং পরদিন শনিবার থেকে শাওয়াল মাস শুরু হবে। একই দিনে মুসলিম সম্প্রদায় উদযাপন করবেন তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ইতোমধ্যে ঈদকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত আয়োজন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

Mily

×