ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

দেবীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

তাসনিম আলম, দেবীগঞ্জ, পঞ্চগড়

প্রকাশিত: ২০:০৩, ১৯ মার্চ ২০২৬

দেবীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেড় হাজার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে নগদ অর্থ, চাল ও শাড়ি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৩টায় দেবীগঞ্জ মহিলা কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ৪৬৫ জন নারীকে একটি করে শাড়ি ও ১০ কেজি চাল এবং ১ হাজার ১৬৫ জন পুরুষকে এক হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকার সবসময় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে রয়েছে। বিশেষ করে ঈদের মতো আনন্দঘন সময়ে কেউ যেন বঞ্চিত না থাকে, সে লক্ষ্যে বিভিন্ন সহায়তা কার্যক্রম চালু রয়েছে।

তিনি আরও বলেন, দেবীগঞ্জ উপজেলায় সরকারি সহায়তা প্রদানে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না। এ সংক্রান্ত দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উন্নয়ন কার্যক্রমের বিষয়ে তিনি জানান, উপজেলায় রাস্তা-ঘাট পাকা করার কাজ চলমান রয়েছে। পাশাপাশি বেকারত্ব দূর করতে একটি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তবারক হ্যাপিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এম.কে

×