ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ময়মনসিংহে ঈদুল ফিতরের জামাত কখন কোথায় 

শেখ আব্দুল আওয়াল, ময়মনসিংহ

প্রকাশিত: ২০:৩০, ১৯ মার্চ ২০২৬

ময়মনসিংহে ঈদুল ফিতরের জামাত কখন কোথায় 

পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে ময়মনসিংহের প্রতি ঈদগাহ মাঠ ও বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের  জামাতের আয়োজন সম্পন্ন করা হয়েছে। জেলার  ১৩টি  উপজেলার ঈদুল ফিতর নামাজের সময়সূচি নির্ধারন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ময়মনসিংহ সদর

ময়মনসিংহে ঈদুল ফিতর প্রধান জামাত নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৮ টা অনুষ্ঠিত হবে, একই  মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টা, জামাত দুটিতে  ইমামতি করবেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন ও হাফেজ মাওলানা আতিকুর রহমান। 

এছাড়াও নগরীর বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায় ইমামতি করবেন মাওলনা আব্দুল হক,  মাদানী নূর জামে মসজিদ মাঠে ঈদের জামাত হবে সকাল ৭টা  ইমামতি করবেন মাওলানা হাসান ,বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৯ টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে সকাল  ৯ টায়, চরশশা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮ টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। 

মুক্তাগাছা
মুক্তাগাছা বড় মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়, মুক্তাগাছা আব্বাছিয়া আলিয়া মাদরাসা ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৯ টায়, মুক্তাগাছা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সকাল ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।  


ফুলবাড়িয়া
উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে ৮ টায়,কৈয়ারচালা ভালুকজান চাঁদপুর ঈদগাহ মাঠ সকাল ৯ টায়, কেআই সিনিয়র মাদ্রসা ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৯ টা ও  মোহাম্মদনগর উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠে সকাল ৯ টা ঈদুল ফিতরের জামাত  অনুষ্ঠিত হবে। 

ত্রিশাল
তয়কা ঈদগাহ মাঠে সকাল ৮ টায়,কাটাখালী তালুকদার বাড়ী ঈদগাহ মাঠ সকাল ৯ টায়,মোক্ষপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সকাল ৯ টায় ও ফাতেমা নগর ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৯ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

ভালুকা
ভালুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ১০ টায়, ভালুকা উপজেলা পরিষদ মাঠ সকাল সাড়ে ৮ টায়,  ভালুকা সরকারি কলেজ মাঠ সকাল ৯ টায় ও ভালুকা থানা মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৮ টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। 

গফরগাঁও
গফরগাঁও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৯ টা, ষোলহাসিয়া পুরাতন বাসষ্ট্যান্ড  বাইতুন নূর জামে মসজিদ মাঠে সকাল ৯ টায়, ইমামবাড়ী ঈদগাহ মাঠ সকাল ৯টায়, নতুন বাজার ঈদগাহ মাঠ সকাল ৯ টা ও রেলস্টেশন ঈদগাহ মাঠ সকাল সাড় ৮ টা ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। 

গৌরীপুর
শান্তিভাগ সরকারি কলেজ মাঠে সকাল সাড়ে ৯ টা পূর্ব দাপুনিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৯ টা , ইসলামাবাদ ফাজিল ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯ টা  ও পৌর গোরস্থান ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৯ টা
ঈদুল ফিতরের  জামাত  অনুষ্ঠিত হবে। 


ঈশ্বরগঞ্জ
ঈশ্বরগঞ্জ পৌর ঈদগাহ মাঠে সকাল ৯ টায়,ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদ মাঠ সকাল ৯ টা ও  মহেশপুর বগুলার ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯ টা ও উপজেলা মডেল মসজিদ সকাল ৯টা ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত  হবে।

নান্দাইল
নান্দাইল পৌরসভা জাতীয় ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৯ টায়, সাহেববাড়ী ঐতিহ্যবাহী জামে মসজিদ মোয়াজ্জেমপুর সকাল ৯ টায়, ঘোষপাল কেন্দ্রীয় জামে মসজিদ  সকাল সাড়ে ৯টা ও জাহাঙ্গীরপুর ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৯ টা ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। 
ফুলপুর
ফুলপুর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৮ টায়,বাসষ্ট্যান্ড জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল  ৯টায়, বালিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠ সকাল ৯ টায়, সরকারি ডিগ্রি কলেজ ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৮ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। 

তারাকান্দা
তারাকান্দা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৯ টায়, তারাকান্দা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯ টায়, কাকনী ঈদগাহ মাঠ সকাল ১০  টায় ও মাঠখলা ঈদগাহ মাঠ সকাল ৯ টা ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। 

হালুয়াঘাট
মনিকুড়া বড়বন ইসলামি কমপ্লেক্স হালুয়াঘাট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯ টায়, হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯ টায়, বায়তুল সালাম কাচারী জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টা ও মুজাখালী ঈদগাহ মাঠে সকাল ১০ টা অনুষ্ঠিত হবে। 

ধোবাউড়া
ধোবাউড়া থানা মসজিদ মাঠে সকাল সাড়ে ৮ টায় ,দর্শা বড় মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯ টায়, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রীয়  ঈদগাহ মাঠে সকাল ৯ টায় ও কলসিন্ধুর মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল ৯ টায়,  ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের  পরিচালক মো, হাবেজ উদ্দিন বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় জেলার গুরুত্বপূর্ণ স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়েই ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। মুসল্লিদের জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশ করতে হবে এবং  সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায়ের মধ্যে দিয়ে ঈদুল ফিতর উৎযাপন করবেন।

 

রাজু

×