ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

মনপুরায় ‘আলোর প্রদীপ’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৪৫, ১৯ মার্চ ২০২৬

মনপুরায় ‘আলোর প্রদীপ’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

'শিক্ষা ও মানবিক সহায়তায় সবার আগে' প্রতিবাদকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে আলোর প্রদীপ সংগঠন। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সংগঠনের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। প্রায় অর্ধশতাধিক পরিবারকে দেওয়া প্রতিটি প্যাকেজে ছিল সেমাই, নুডুলস, সাবান, তেল, ডাল, আলু, পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

সংগঠনটির সভাপতি মনিরুল ইমতিয়াজ বলেন, আমরা আরও বড় পরিসরে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। এতে সমাজের সচেতন ও ধনাঢ্য ব্যক্তিদের সহায়তা ও পরামর্শ কামনা করছি।

সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, সমাজের ধনাঢ্য ও সচেতন মানুষরা এগিয়ে আসলে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব।

আলোর প্রদীপ ২০২০ সালে নানামুখী সামাজিক উন্নয়নমুখী পদক্ষেপকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়। গরিব অসহায়দের ইদ সামগ্রী প্রদান; ইফতার সামগ্রী প্রদান; স্বাবলম্বী কার্যক্রম; মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান; সামাজিক বনায়ন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কার্যক্রম।

এম.কে

×