ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

দেশের পথে ইরান প্রবাসী ২০০ বাংলাদেশি আজারবাইজান সীমান্তে অপেক্ষমান

প্রকাশিত: ২৩:৪৬, ১৯ মার্চ ২০২৬

দেশের পথে ইরান প্রবাসী ২০০ বাংলাদেশি আজারবাইজান সীমান্তে অপেক্ষমান

ইরানে বসবাসরত প্রায় ২০০ বাংলাদেশি নাগরিক দেশে ফেরার জন্য আজারবাইজান সীমান্তে অপেক্ষা করছেন। মার্কিন ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রেক্ষাপটে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা স্বদেশে ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

তেহরানস্থ বাংলাদেশের দূতাবাস দেশীয় নাগরিকদের সুষ্ঠুভাবে ফেরানোর জন্য ব্যবস্থা করেছে। দূতাবাসের প্রধান এইচ এম বনান জানিয়েছেন, বুধবার বিকেলে ৯টি বাসে করে তারা আজারবাইজানের সীমান্তের দিকে রওনা হয়েছেন। এছাড়া দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাবেয়া সুলতানা ও অন্যান্য কর্মকর্তারা যাত্রীদের সঙ্গে অবস্থান করছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজারবাইজানের বাকু বিমানবন্দরে পৌঁছানোর জন্য ৬টি গাড়ি প্রস্তুত থাকলেও ইমিগ্রেশন কার্যক্রমে সময় লাগায় যাত্রার গতি ধীর হচ্ছে। সীমান্ত এলাকার আঞ্জালি বন্দর থেকে গাড়ি সময়মতো পৌঁছাতে না পারায় বিমানবন্দরে পৌঁছানোর সময়ও পরিবর্তন করতে হয়েছে।

প্রাথমিকভাবে বিকাল ৫টায় ফ্লাইট হওয়ার কথা থাকলেও ইমিগ্রেশন প্রক্রিয়ার বিলম্বের কারণে ফ্লাইট সময় পরিবর্তন করে সন্ধ্যা ৭টায় নির্ধারণ করা হয়েছে। যাত্রীরা সংশয় প্রকাশ করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে বিমানবন্দরে পৌঁছানো সম্ভব হবে কি না। সীমান্ত থেকে বিমানবন্দর পর্যন্ত যাত্রায় কমপক্ষে চার ঘণ্টা সময় লাগতে পারে।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট এই যাত্রীদের দেশে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

Mily

×