পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে শাওয়াল মাসের চাঁদ দেখার খবর যাচাই করতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জানাতে ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্দিষ্ট কয়েকটি ফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কেও বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।








