ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

রায়পুরে পিকআপচাপায় শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, রায়পুর লক্ষ্মীপুর

প্রকাশিত: ২৩:৩৩, ১৯ মার্চ ২০২৬

রায়পুরে পিকআপচাপায় শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে পিকআপচাপায় ফাইজা নামের ছয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (আজ) বিকেল আনুমানিক ৩টার দিকে রায়পুর-মীরগঞ্জ সড়কের এনায়েতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইজা এনায়েতপুর গ্রামের বাচ্চু পাটারী বাড়ির সৌদি প্রবাসী পরবেজের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুর-মীরগঞ্জ সড়কে একটি পিকআপ গাড়ি শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা দ্রুত তাকে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরজিয়া মোস্তাফা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

×